
খেলার সময় খালে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলো কল্পলোক আবাসিকসংলগ্ন লিজার কলোনি এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. শামিম (১০) এবং একই এলাকার মো. আইয়ুব আলীর ছেলে রবিউল ইসলাম (৭)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘৫ নম্বর ব্রিজঘাট এলাকায় খেলার সময় দুই শিশু খালে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা দুই শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছি। ঘটনার জন্য তাঁরা কাউকে দায়ী করছেন না। তাঁরা বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে দেখছেন। এর পরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আমরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পারব।’

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক আলমগীর শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকচালককে আটক এবং ট্রাক জব্দ করেছে পুলিশ।
৬ মিনিট আগে
হত্যাসহ একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফেরার মাত্র দুই দিনের মাথায় মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে খুলনার রূপসা উপজেলার মোমিনবাগ এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩২ মিনিট আগে
পদ্মা নদীতে বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর বাঘায় আবারও গোলাগুলি হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চাঁদপুর গ্রামের পদ্মার চরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মিনারুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে।
৩৪ মিনিট আগে