
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার দখলে থাকা জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের কক্ষটি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার মসজিদের কক্ষটি ইসলামিক ফাউন্ডেশনকে বুঝিয়ে দিয়েছেন নগরীর বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এস এম এন জমিউল হিকমা।
জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ কমপ্লেক্সের প্রকল্প পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের নিচতলার একটি কক্ষ দখল করে নগর আওয়ামী লীগের সহসভাপতি বদিউল আলম ‘জমিয়াতুল ফালাহ মুসল্লি কল্যাণ সংস্থা’ নাম দিয়ে ব্যবহার করে আসছেন। সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান পরিচালনা সিদ্ধান্ত নেয়।
এ ছাড়া জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ৩৮ হাজার বর্গফুট জায়গা স্থানীয় কৃষক লীগ নেতা শফিকুল ইসলামের মালিকানাধীন অরণ্যক নার্সারি নিয়ন্ত্রণে রয়েছে। জায়গা বাবদ তাঁর কাছে প্রায় ১০ লাখ টাকার বেশি বকেয়া পাওনা রয়েছে।
অরণ্যক নার্সারি ও মুসল্লি কল্যাণ সংস্থার নামে দখলে রাখা কক্ষ থেকে অবৈধ দখলদার উচ্ছেদে গত তিন মাসে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর তিন দফা চিঠি দেওয়া হয়। এর আগে গত বছরের ২২ মার্চ চট্টগ্রামের তৎকালীন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত সভায়ও উচ্ছেদের সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে নগরীর বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এস এম এন জমিউল হিকমা আজকের পত্রিকাকে বলেন, “জমিয়াতুল ফালাহ মসজিদের কক্ষটি ইসলামিক ফাউন্ডেশনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’ এই বিষয়ে তিনি আর কোন মন্তব্য করতে চাননি।

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক আলমগীর শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকচালককে আটক এবং ট্রাক জব্দ করেছে পুলিশ।
৫ মিনিট আগে
হত্যাসহ একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফেরার মাত্র দুই দিনের মাথায় মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে খুলনার রূপসা উপজেলার মোমিনবাগ এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩২ মিনিট আগে
পদ্মা নদীতে বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর বাঘায় আবারও গোলাগুলি হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চাঁদপুর গ্রামের পদ্মার চরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মিনারুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে।
৩৪ মিনিট আগে