
মৃত্যু যে তাঁর অবধারিত ছিল তা জানতেন ফাহমিদা কামাল। কারণ চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, তাঁর বাঁচার সম্ভাবনা নেই। কিন্তু তারপরও প্রেমিক মাহমুদুল হাসান বিয়ে করার পর নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখেছিলেন ফাহমিদা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কর্মকর্তা সাইফুদ্দিন সাকী নাতনি ফাহমিদা মৃত্যুতে বলেন, ‘মাহমুদুল বিয়ে করাতে অনেকটা সুস্থ হয়েছিল ফাহমিদা। বিয়ের পর নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখেছিল। কিন্তু আমাদের ফাহমিদা এখন আর নেই।’
পারিবারিক সূত্রে জানা যায়, ১০ দিন আগে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে মাহমুদুল হাসানের সঙ্গে বিয়ে হয় ফাহমিদার। সেদিন ফাহমিদা একদিনের জন্য পুরোপুরি সুস্থ হয়ে উঠেন। অসুস্থ হওয়ার আগের দিনগুলির মতোই সেদিন মুখে হাসি লেপ্টে ছিল। যে ফাহমিদা বিছানা ছেড়ে উঠতে পারতেন না, সেই তিনিই ওই দিন বিছানা থেকে উঠে বেনারসি শাড়ি পরেছেন। হাতে চুড়ি, গলায় অলংকার সাজে নতুন বউ সেজেছেন। আবার বরকে রিং পড়িয়ে দিয়ে অদল-বদল করেছেন গলার মালাও।
ফাহমিদার বর মাহমুদুল হাসান নর্থ সাউথ থেকে এমবিএ করেছেন। আর চট্টগ্রাম নগরের দক্ষিণ বাকলিয়াতে জন্ম নেওয়া ফাহমিদা কামাল আইইউবি থেকে বিবিএ ও এমবিএ শেষ করেছেন। তাঁদের মধ্যে অনেক দিনের পরিচয়। এক সময় তাদের মধ্যে গড়ে উঠে সখ্যতা। দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসত। সেই ভালোবাসা থেকে ঘর বাঁধার স্বপ্ন ছিল দুজনে। কিন্তু হঠাৎ ২০২১ সালের জানুয়ারিতে ধরা পড়ে ফাহমিদার শরীরে দানা বেঁধেছে রেক্টাম ক্যানসার। সঙ্গে সঙ্গে ফাহমিদাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার এবং পরবর্তীতে ভারতের টাটা মেমোরিয়াল হসপিটালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ এক বছর চিকিৎসা চলে।
ফাহমিদার ক্যানসার শেষ পর্যায়ে থাকায় চিকিৎসকেরা জানিয়ে দেন, ফাহমিদার বেঁচে থাকার সম্ভাবনা নেই। পরে পরিবার ফাহমিদাকে দেশে নিয়ে আসেন। গত ১ মার্চ ভর্তি করান চট্টগ্রাম মেডিকেল সেন্টারে। সেখানে ডা. সাজ্জাদ বিন ইউসুফের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
মেডিকেল সেন্টারে ৯ দিন ছিলেন ফাহমিদা। গত ৯ মার্চ প্রেমিক মাহমুদুল পরিবারের সম্মতিতে ফাহমিদাকে বিয়ে করেন। বিয়ের পর ১৩ মার্চ ফাহমিদা হাসপাতালে থাকতে না চাইলে ১৪ মার্চ রাতে হাসপাতাল থেকে দক্ষিণ বাকলিয়ায় তাঁর বাসায় নেওয়া হলেও একদিন পর ফের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আজ সোমবার সকালে মৃত্যু হয় ফাহমিদার।
ফাহমিদার মরদেহ চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়ায় নিজ বাড়িতে নেওয়া হয়েছে। বিকেলে বাদ আসর তাঁর জানাজা হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
২৬ মিনিট আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
১ ঘণ্টা আগে