চট্টগ্রাম নগরীর বাকলিয়াতে একটি শিল্প গ্রুপের নির্মাণাধীন হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বাকলিয়া থানার এক্সেস রোডের তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামে ওই ভবনটিতে আগুন লাগে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সকালের আগুন লাগলেও বেলা ২টা পর্যন্ত ভবনটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ওই ভবনের আগুন লাগার ঘটনা ঘিরে আশপাশে উৎসুক জনতা ভিড় করে। সড়কের পাশে ভবনটি হওয়ায় একপাশের যানচলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ ও র্যাব ছিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ আহত নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এর আগে চন্দনপুরা ও আগ্রাবাদের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক আলমগীর শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকচালককে আটক এবং ট্রাক জব্দ করেছে পুলিশ।
৫ মিনিট আগে
হত্যাসহ একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফেরার মাত্র দুই দিনের মাথায় মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে খুলনার রূপসা উপজেলার মোমিনবাগ এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩২ মিনিট আগে
পদ্মা নদীতে বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর বাঘায় আবারও গোলাগুলি হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চাঁদপুর গ্রামের পদ্মার চরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মিনারুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে।
৩৪ মিনিট আগে