
চট্টগ্রামে বাকলিয়ায় প্রাইভেট কারে জোড়া খুনের ঘটনার মামলার কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু বক্কর সিদ্দিক এই আদেশ দেন।
এর আগে থানা-পুলিশের পক্ষ থেকে আদালতে আসামিকে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার দেখানো) আবেদন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, জোড়া খুনের মামলায় আদালত আসামি তামান্নার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের আদেশের কপি এখনো হাতে আসেনি। আদেশ পৌঁছালে আসামিকে হেফাজতে নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১০ মে বাকলিয়ায় জোড়া খুনের মামলায় শারমিন আক্তার তামান্নাকে নগরীর বহদ্দারহাট বারৈয়পাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁর আইনজীবী ওই মামলায় হাইকোর্টের জামিন আদেশের কাগজ উত্থাপন করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আটকাদেশে বায়েজিদ থানা-পুলিশ তামান্নাকে হেফাজতে নেয়।
চট্টগ্রাম কারাগারে থাকাবস্থায় ৩১ মে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চান্দগাঁও থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার পাঁচ মামলায় তামান্নাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। সেই থেকে কারাবন্দী তামান্না।
এ ছাড়া গত বছর গণ-অভ্যুত্থানের পর চট্টগ্রামে একাধিক হত্যার ঘটনায় আলোচনায় আসেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। ঘটনার পর পলাতক থাকাবস্থায় ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন তাঁর স্ত্রী তামান্না নিজের ফেসবুক পেজে লাইভে ‘কাঁড়ি কাঁড়ি’ টাকা খরচ করে সাজ্জাদকে জামিনে বের করে আনার কথা বলেন। পাশাপাশি তাঁর বিরোধী পক্ষকে হুমকি দিয়ে বলেছেন ‘এখন তোমাদের পলাতক থাকার পালা।’ মুহূর্তে ওই ভিডিও ভাইরাল হয়।

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক আলমগীর শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকচালককে আটক এবং ট্রাক জব্দ করেছে পুলিশ।
৬ মিনিট আগে
হত্যাসহ একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফেরার মাত্র দুই দিনের মাথায় মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে খুলনার রূপসা উপজেলার মোমিনবাগ এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩৩ মিনিট আগে
পদ্মা নদীতে বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর বাঘায় আবারও গোলাগুলি হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চাঁদপুর গ্রামের পদ্মার চরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মিনারুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে।
৩৪ মিনিট আগে