চট্টগ্রাম নগরের দক্ষিণ বাকলিয়ায় দুই বছর আগে একটি বাড়ির পানির ট্যাংকে ডুবিয়ে দুই বছরের শিশু আব্দুর রহমান ওরফে আরাফ হত্যা মামলার রায়ে আদালত মা-ছেলেসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন।
গতকাল বুধবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণার পর আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে দেন।
আসামিরা হলেন হত্যার পরিকল্পনাকারী মো. ফরিদ (৩৭), ঘটনাস্থলের বাড়ির বাসিন্দা নাজমা বেগম (৪০), এবং নাজমার ছেলে মো. হাসান (২৩)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি প্রবীর কুমার ভট্টাচার্য আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংক্ষুব্ধ ব্যক্তি ন্যায়বিচার পেয়েছেন। তিনি উচ্চ আদালতের অনুমোদনসাপেক্ষে এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।
আদালত সূত্রে জানা গেছে, আসামি ফরিদ স্থানীয় কাউন্সিলর প্রার্থী ইয়াসিন চৌধুরী আশুর পক্ষে কাজ করতেন। আশুর সঙ্গে তাঁর আপন ভাই বর্তমান ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার বিরোধ ছিল। ইয়াসিন চৌধুরী আশু এবং কাউন্সিলর নুরুল আলম মিয়ার বিরোধের সুযোগে নুরুল আলমকে ফাঁসানোর ষড়যন্ত্র শুরু করেন আসামি ফরিদ।
নুরুল আলমের বাড়ির (মিয়া ভবন) ভাড়াটিয়া আব্দুল কাইয়ুমের দুই বছরের ছেলে আরাফকে হত্যা করার পরিকল্পনা করেন ফরিদ। এ কাজে তিনি ২০ হাজার টাকায় নাজমাকে রাজি করান। মিয়া ভবনের সপ্তম তলার ছাদের একটি কক্ষে বসবাস করতেন নাজমা। মিয়া ভবনের দারোয়ান হিসেবে কাজ করেন নাজমার ছেলে হাসান।
পরিকল্পনা মতে, ২০২০ সালের ৭ জুন বিকেলে নাজমা শিশু আরাফকে ছাদে নিয়ে পানির ট্যাংকে ফেলে হত্যা করেন। এতে সহায়তা করে তাঁর ছেলে হাসান। পরে আরাফকে না পেয়ে তাঁর বাবা কাইয়ুম বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ পরদিন নাজমাকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি মতে দুই দিন পর অপর দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫