
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ব্যক্তিরা হলেন কালিহাতীর গোহালিয়া বাড়ি গ্রামের আমজাদ আলীর ছেলে ভ্যানচালক মোহাম্মদ আমির আলী ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে শরীফ উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেট কার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক এবং এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, শরীফ উদ্দিন মারা গেছেন। আহত অপরজনকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
২ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
২ ঘণ্টা আগে