খুলনায় ট্রাকচাপায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে মহানগরীর লবণচরা থানা এলাকায় রূপসা সেতুর পশ্চিম পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর বাগেরহাট জেলার সরুই এলাকার ৩৮ খানজাহান আলী সড়কের বাসিন্দা।
পারিবারিক সূত্র জানায়, আজ সকালে জাহাঙ্গীর তাঁর বড় ছেলেকে খুলনা রেলস্টেশনে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাগেরহাটের উদ্দেশে রওনা হন। রূপসা ব্রিজের পশ্চিম ঢালে পৌঁছালে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
লবণচরা থানার এসআই পীযূষ কান্তি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক বিএনপির কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি কর্মীকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রী, ভাতিজাসহ চারজন আহত হন।
২৮ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সুমন সরকারকে সভাপতি ও একই সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রাকিব মুরাদকে সেক্রেটারি করে আবারও ২০২৬ সেশনের শিবিরের কমিটি ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রোববার রাতে স্কুল গলিতে মাহিমকে কয়েকজন কিশোর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে মাহিমকে চিকিৎসক মৃত বলে জানান। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি স্বজনেরা।
১ ঘণ্টা আগে
মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজারে তাঁর সমাধিতে সামরিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১ ঘণ্টা আগে