নাইক্ষ্যংছড়ি

সীমান্তবর্তী ১০ প্রতিষ্ঠানে ফল বিপর্যয়, চোরাচালানসহ চার কারণ
কক্সবাজার ও বান্দরবানের সীমান্তবর্তী ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি ও আলিমের ফলাফল বিপর্যয়ের পেছনে চোরাচালানসহ চারটি কারণকে দায়ী করেছেন শিক্ষক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও অভিভাবকেরা। শিক্ষার্থী অনুপস্থিতি, মোবাইল ব্যবহার, শিক্ষকসংকট ও অভিভাবক অসচেতনতাও উঠে এসেছে তাঁদের বক্তব্যে।

নাইক্ষ্যংছড়িতে পানির নিচ থেকে ৩ বস্তা ইয়াবা উদ্ধার, নারী আটক
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দক্ষিণ মৌলভীকাটায় একটি বাঁধের পানির নিচ থেকে তিন বস্তা ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-১৫। আজ বুধবার দুপুরে ১৪ ঘণ্টার অভিযান শেষে খালেদা বেগম (৪০) নামের এক নারীকে আটক করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ককটেল নিক্ষেপ, নিরাপত্তা জোরদার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর হাসপাতালে ককটেলসদৃশ বস্তু নিক্ষেপে ইউএইচএনএফপিও কার্যালয়ের পাশের একটি জানালার কাচ ভেঙেছে। এ ঘটনায় হাসপাতাল প্রধান থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা জোরদার করেছে।

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মিলল ১ লাখ বার্মিজ ইয়াবা
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ১ লাখ ৪ হাজার ৬৬০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরবাইক জব্দ করা হয়েছে।












