
বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ভাশুর আব্দুল হাকিমের ছেলে শাহা আলী, শহর আলীসহ কয়েকজন ছানিয়া বেগমের ওপর হামলা চালান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, ‘আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করব।’

টানা বর্ষণ ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের কয়েকটি নদীর পানি বেড়েছে। চেল্লাখালী ও ভোগাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। নালিতাবাড়ী-গাজীরখাম-শেরপুর সড়কের গোল্লারপাড় এলাকায় পানি ওঠায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। নালিতাবাড়ী ও ঝিনাইগাতীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে পাইপগানসহ মো. পিয়ার আলী নামে একজনকে আটক করেছে বিজিবি।