
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তফসিল ঘোষণা করে আখতার আহমেদ বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ২৯৯টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। একটি আসন শেরপুর-৩ এর একজন বৈধ প্রার্থী মারা যাওয়ার কারণে সেখানে ভোট বাতিল করা হয়। আর পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। এখন এই দুটি আসনে আমরা নির্বাচন করব।’
দুটি আসনের ভোট আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানান ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, ‘এই দুই আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই চলবে ৫ মার্চ পর্যন্ত। আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ।’
শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের শপথ নেন তিনি। তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনটিকে শুন্য ঘোষণা করে ইসি। সংবিধান অনুযায়ী আসন শুন্য ঘোষণা করার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হতে হবে।
এ সময় এই দুই আসনের গণভোট প্রসঙ্গে ইসি সচিব বলেন, একটিতে (বগুড়া-৬) আগে গণভোট হয়েছে। শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন হচ্ছে না জানিয়ে ইসি সচিব বলেন, গণভোটের যে পার্থক্য রয়েছে, তাতে আরেকটিতে যুক্ত না করলেও কোনো অসুবিধা নেই।

চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় সমীক্ষা এবং অনুমোদিত নকশা উপেক্ষা করে ভিন্ন ৪৬টি খাল পুনঃখনন করা হয়েছে। এ ছাড়া অনুমোদিত তালিকার বাইরে গিয়ে স্থাপন করা হয়েছে ৯টি কূপ (ডাগ ওয়েল)।
৯ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা, সামষ্টিক অর্থনৈতিক সংকট ও পরিবেশগত বিরূপ অভিঘাতের মুখে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত করার জন্য জাতিসংঘের কাছে যৌথভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ...
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নির্মাণ নয়; স্বাস্থ্য, শিক্ষা, শিশু চিকিৎসা, খাল খনন এবং মানুষের জীবনমানের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনায় দেশের প্রায় সব খাত ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছিল।
১১ ঘণ্টা আগে
মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি কমিটি গঠন করা হয়েছে জাতীয় সংসদে। নতুন গঠিত স্থায়ী কমিটিগুলো হলো—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত; শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত; পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত; বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত; পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত...
১২ ঘণ্টা আগে