
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি এলাকায় বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গজনী বিটের নকশী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খান (২৮) এবং একই বিটের বনরক্ষী জিয়াউর ইসলাম (৩০)।
বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এসবি তানভীর আহমেদ ইমন জানান, বুধবার ভোরে গজনী বন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রলিযোগে পরিবহনের সময় একটি ট্রলি আটক করা হয় এবং চালককে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় পরে মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, এর জের ধরে রাতে বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খান ও বনরক্ষী জিয়াউর ইসলাম নিয়মিত টহলে বের হলে পূর্বপরিকল্পিতভাবে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।
আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে বালিজুরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়াসহ বন বিভাগের অন্য কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। পরে রাত ১২টার দিকে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, ‘বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খানের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাকে ও অন্য আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঞা বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে