
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়া পাঁচ মাদ্রাসাশিক্ষার্থীর মধ্যে তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদেরকে স্বজনদের জিম্মায় দেওয়া হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)। তারা পাঁচগাঁও ইকরা মডেল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে মাদ্রাসার তিন শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হয়। বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
আজ শিক্ষার্থীদের অভিভাবকেরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাদের সন্ধানে মাঠে নামে।
নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বিকেলে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনানী বাজার বড় মসজিদে তিন শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করা হয়।
নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান তিন শিক্ষার্থী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সেই সঙ্গে গত ২৭ মে ও ৬ জুন নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থী ইসরাফিল ও মাশরাফির সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে