
চীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই স্মার্টফোনটি ৫ শতাংশ চার্জ হবে, যা ফোন চালু করতে এবং কয়েকটি কল করার জন্য যথেষ্ট। আর পুরোপুরি চার্জ দিলে ফোনটিতে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে ভিডিও দেখা যাবে।
নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে একটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এদিকে ধুলো ও পানি প্রতিরোধের জন্য স্মার্টফোনটি আইপি ৬৯ রেটিং পেয়েছে। এতে গ্রাফিন-আইস সেনসিং ডাবল লেয়ার কুলিং প্রযুক্তির সঙ্গে একটি ৭ হাজার ৭০০ বর্গমিলিমিটার ভিসি কুলিং চেম্বার রয়েছে।
রিয়েলমি জিটি ৭ হ্যান্ডসেটটির দাম এবং রং
চীনে রিয়েলমি জিটি ৭ ফোনটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৩ হাজার ৩২৫ টাকা),
অন্যদিকে ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৮৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৮ হাজার ৩২৬ টাকা)।
এ ছাড়া ১২ জিবি র্যাম + ২৫৬ ইন্টারনাল স্টোরেজ জিবি, ১৬ জিবি র্যাম + ৫১২ ইন্টারনাল স্টোরেজ জিবি এবং ১৬ জিবি র্যাম + ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণগুলোর দাম যথাক্রমে ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৯ হাজার ৯৯৩ টাকা), ৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান (প্রায় ৫৪ হাজার ৯৯৪ টাকা), ৩ হাজার ৭৯৯ চীনা ইউয়ান (প্রায় ৬৩ হাজার ৩২৯ টাকা)।
এটি গ্রাফেন-আইস (নীল), গ্রাফেন-স্নো (সাদা) এবং গ্রাফেন-নাইট (কালো) রঙের পাওয়া যাবে।
রিয়েলমি জিটি ৭-এর স্পেসিফিকেশন
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আরও খবর পড়ুন:

এই ৩৯ বছর বয়সেও যে তিনি ভেলকি দেখিয়ে চলেছেন, সেটা তো আর এমনি এমনি নয়। আমাদের ব্যাপক উদ্বেলিত করতে মেসির মতো লিজেন্ডদের কতটা ঘাম ঝরাতে হয়, সেই হিসাব সবার কাছে নেই। যাঁরা খানিক খোঁজখবর রাখেন, তাঁরা জানেন, মেসির জীবন রুটিন মেপে চলে। খাওয়া থেকে ঘুম, ট্রেনিং থেকে বিশ্রাম—সবই তাঁর ঘড়ির কাঁটায় ঘুরতে...
৭ ঘণ্টা আগে
অনেকে আর্জেন্টাইন রান্না কিংবা আর্জেন্টাইনদের মতো মেকআপ করতেও পারদর্শী হয়ে উঠেছেন এই বিশ্বকাপে। আর্জেন্টাইনরা প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে ভালোবাসে। চুলের যত্ন নিতে কোকো বাটার, অ্যালোভেরা জেল ও রোজহিপ অয়েল ব্যবহার করে। এসব উপকরণ আমাদের দেশেও পাওয়া যায়। তাহলে জেনে নিন চুলের যত্নে কীভাবে এসব...
৯ ঘণ্টা আগে
চুল পড়ার মূল কারণ আমাদের খাবারের প্লেটে লুকিয়ে আছে। এর মূল কারণ বেশির ভাগ সময় পুষ্টির ঘাটতি। শরীরে আয়রনের মাত্রা কমে যাওয়া, অপর্যাপ্ত প্রোটিন গ্রহণ এবং ভিটামিন ডি, বি১২, জিংক ও অপরিহার্য ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের তীব্র ঘাটতিও চুল পড়ার কারণ হতে পারে। যদিও আমরা প্রায়শই এই হঠাৎ চুল পড়ার কারণ...
১৩ ঘণ্টা আগে
নরওয়েজিয়ানরা সংবেদনশীল ত্বকের চর্চায় প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে মিনিম্যালিস্টিক এক রূপ রুটিনের ওপর নির্ভর করে। এটি সংবেদনশীল ত্বকের সুরক্ষা প্রাচীর শক্তিশালী করে, জ্বালাপোড়া কমায় এবং উচ্চমানের সক্রিয় উপাদান ত্বকের গভীরে পৌঁছে দিতে সহায়তা করে। সংবেদনশীল ত্বক শুধু একটি ত্বকের ধরন বললেই চলে না...
১৫ ঘণ্টা আগে