
ফুটবলে প্রিয় টিম কি আর্জেন্টিনা? তাহলে গল্পটা জমবে আপনার সঙ্গেই। প্রিয় দলের জার্সি পরাই শেষ কথা নয়। অনেকে আর্জেন্টাইন রান্না কিংবা আর্জেন্টাইনদের মতো মেকআপ করতেও পারদর্শী হয়ে উঠেছেন এই বিশ্বকাপে। তাহলে দেরি কেন? এবার আর্জেন্টাইনদের মতো চুলের সমস্যার সমাধানও করে ফেলুন!
আর্জেন্টাইনরা প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে ভালোবাসে। চুলের যত্ন নিতে কোকো বাটার, অ্যালোভেরা জেল ও রোজহিপ অয়েল ব্যবহার করে। এসব উপকরণ আমাদের দেশেও পাওয়া যায়। তাহলে জেনে নিন চুলের যত্নে কীভাবে এসব উপকরণ ব্যবহার করবেন।
এটি কোকো বীজ থেকে নিষ্কাশিত একধরনের প্রাকৃতিক উদ্ভিজ্জ চর্বি। এটি ডিপ-ময়শ্চারাইজিং গুণের জন্য ত্বক ও চুলের যত্নে আর্জেন্টিনায় অত্যন্ত জনপ্রিয়। কোকো বাটার শুষ্ক, রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুলের গভীরে পুষ্টি জোগাতে সহায়তা করে। এটি প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, চুলের আর্দ্রতা ধরে রাখে, আগা ফাটা রোধ করে এবং কোঁকড়া চুলে মসৃণতা এনে দেয়।

ঘরের তাপমাত্রায় থাকা দেড় কাপ কোকো বাটার, ২ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ৫ থেকে ৬ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ক্রিমের মতো হয়ে গেলে পরিষ্কার কাচের পাত্রে ঘরের ঠান্ডা জায়গায় সংরক্ষণ করে রাখুন। চুল শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহারের পর চুল ধুয়ে এই বাটারের মিশ্রণ মাথার ত্বক থেকে পুরো চুলে লাগিয়ে হালকা করে ম্যাসাজ করে আধা ঘণ্টা রেখে চুল ধুয়ে নিন। এতে চুল ভালো থাকবে।
অ্যালোভেরা মাথার ত্বকের খুশকি দূর করে। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহৃত অ্যালোভেরা চুল সিল্কি, মসৃণ ও মজবুত করতে সাহায্য করে। নতুন চুল গজাতে এবং চুল পড়া কমাতেও এর জুড়ি নেই।
অ্যালোভেরা নানাভাবে চুলে ব্যবহার করা যায়। এর জেলের সঙ্গে সামান্য মধু ও ১ চা-চামচ টক দই মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে চুল হবে ঝলমলে ও মসৃণ। চুল পড়া কমাতে অ্যালোভেরা জেল মাথার তালুতে ম্যাসাজ করুন। ২ ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি নতুন চুল গজাবে। ঝলমলে চুল পেতে অ্যালোভেরার জেল শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন চুলে। চুল পরিষ্কার করতে শ্যাম্পুর বদলে অ্যালোভেরা হেয়ার প্যাক ব্যবহার করা যায়। নারকেল তেল, লেবুর রস ও নারকেলের দুধের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে ব্যবহার করুন। এতে চুল সতেজ থাকবে।
চুলের জন্য রোজহিপ অয়েল খুব উপকারী। এটি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, সি ও ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি মাথার ত্বকের প্রদাহ কমায়, রুক্ষতা ও খুশকি দূর করে, চুলের আগা ফাটা রোধ করে এবং চুল সিল্কি ও উজ্জ্বল করে তোলে।
রোজহিপ এসেনশিয়াল অয়েল সরাসরি না মেখে, নারকেল তেল বা অলিভ অয়েলের মতো ক্যারিয়ার তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা ভালো। ক্যারিয়ার তেলের সঙ্গে মেশানো রোজহিপ অয়েল চুলের গোড়া থেকে আগা পর্যন্ত হালকাভাবে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। আগা ফাটা প্রতিরোধে চুল ধোয়ার পর সামান্য রোজহিপ অয়েল শুধু চুলের আগায় লাগিয়ে নিলে ফ্রিজি ভাব দূর হয় এবং চুল মসৃণ দেখায়।
সূত্র: মর্ডর ইন্টেলিজেন্টস ও অন্যান্য

চুল পড়ার মূল কারণ আমাদের খাবারের প্লেটে লুকিয়ে আছে। এর মূল কারণ বেশির ভাগ সময় পুষ্টির ঘাটতি। শরীরে আয়রনের মাত্রা কমে যাওয়া, অপর্যাপ্ত প্রোটিন গ্রহণ এবং ভিটামিন ডি, বি১২, জিংক ও অপরিহার্য ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের তীব্র ঘাটতিও চুল পড়ার কারণ হতে পারে। যদিও আমরা প্রায়শই এই হঠাৎ চুল পড়ার কারণ...
৫ ঘণ্টা আগে
নরওয়েজিয়ানরা সংবেদনশীল ত্বকের চর্চায় প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে মিনিম্যালিস্টিক এক রূপ রুটিনের ওপর নির্ভর করে। এটি সংবেদনশীল ত্বকের সুরক্ষা প্রাচীর শক্তিশালী করে, জ্বালাপোড়া কমায় এবং উচ্চমানের সক্রিয় উপাদান ত্বকের গভীরে পৌঁছে দিতে সহায়তা করে। সংবেদনশীল ত্বক শুধু একটি ত্বকের ধরন বললেই চলে না...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশসহ নির্বাচিত কয়েকটি দেশের ভ্রমণকারীদের জন্য নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে সৌদি আরব। ‘প্যাকেজ ভিসা’ নামে এ ব্যবস্থায় অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের মাধ্যমে ট্যুর প্যাকেজ বুকিংয়ের সঙ্গেই পর্যটন ভিসার আবেদন সম্পন্ন করা যাবে।
৮ ঘণ্টা আগে
১৭৭৬ সালের ৪ জুলাই, ফিলাডেলফিয়া শহরেই আমেরিকার প্রতিষ্ঠাতারা স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন। কিন্তু বর্তমান আমেরিকার এই রাজনৈতিক ও আদর্শিক সূতিকাগারটি যে একসময় একটি ছোট্ট এবং প্রায় বিস্মৃত সুইডিশ উপনিবেশের অংশ ছিল, তা আজ অধিকাংশ আমেরিকান বা খোদ সুইডিশদেরও অজানা। বলা যায়, এটি আমেরিকায়...
৯ ঘণ্টা আগে