
সংবেদনশীল ত্বক শুধু একটি ত্বকের ধরন বললেই চলে না। বলা ভালো, এ ধরনের ত্বক খুব সহজে প্রতিক্রিয়া জানায়। কিছুক্ষণ পরপর টানটান লাগা, লালচে ভাব দেখা দেওয়া বা অতিরিক্ত শুষ্কতা ইত্যাদি সমস্যা রোজকার ব্যাপার সংবেদনশীল ত্বকের মানুষদের কাছে।
নরওয়েজিয়ানরা সংবেদনশীল ত্বকের চর্চায় প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে মিনিম্যালিস্টিক এক রূপ রুটিনের ওপর নির্ভর করে। এটি সংবেদনশীল ত্বকের সুরক্ষা প্রাচীর শক্তিশালী করে, জ্বালাপোড়া কমায় এবং উচ্চমানের সক্রিয় উপাদান ত্বকের গভীরে পৌঁছে দিতে সহায়তা করে।
কোমল অয়েল ক্লিনজিং
যেকোনো নরডিক স্কিন কেয়ার রুটিনের ভিত্তি হলো একটি কোমল অয়েল ক্লিনজার ব্যবহার করা। এগুলো ফোমিং ক্লিনজারের মতো নয়, যা ত্বক শুষ্ক করে ফেলতে পারে। অয়েল ক্লিনজার ত্বকের স্বাভাবিক আর্দ্রতার ভারসাম্য বজায় রেখে ময়লা, সানস্ক্রিন এবং মেকআপ গলিয়ে দিয়ে মুখ পরিষ্কার করে। এ ধরনের ক্লিনজার ত্বকের সুরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত করে না, ত্বক শুষ্ক না করে ময়লা দূর করে, ত্বক নরম ও ঠান্ডা রাখে। এ ধরনের ক্লিনজার শুষ্ক ত্বকে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করা হয়। এরপর একটি নরম ও ভেজা কাপড় দিয়ে মুছে ফেলতে হয়।
টোনার দিয়ে আর্দ্রতা বজায় রাখা
সংবেদনশীল ত্বকের জন্য আর্দ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি টোনার ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে এবং তেল ও সেরাম ব্যবহারের জন্য ত্বক প্রস্তুত করতে সাহায্য করে। নরওয়েজিয়ানরা বার্চ গাছের রস, অ্যালোভেরা, গোলাপজলের মতো উপকরণ দিয়ে তৈরি টোনার ব্যবহার করে। এগুলো ত্বকের মসৃণতা বজায় রাখে, অস্বস্তি কমায় এবং ত্বকের সুরক্ষা স্তর পুনরুদ্ধারে সহায়তা করে।

সঠিক ময়শ্চারাইজার ব্যবহার
ঠান্ডা আবহাওয়ায় সংবেদনশীল ত্বকের জন্য একটি হালকা কিন্তু সুরক্ষা স্তরকে শক্তিশালী করে এমন ময়শ্চারাইজার ব্যবহার করা উপকারী বলে মনে করে নরওয়েজিয়ানরা। বার্চ গাছের রস বা গোলাপজল রয়েছে এমন ময়শ্চারাইজার তাঁরা বেছে নেন। উদ্ভিজ্জ তেলযুক্ত ক্রিম, হালকা কিন্তু পুষ্টিকর লোশন, পুষ্টিকর ফেস অয়েল ব্যবহার করে তারা।
নরওয়েজিয়ানরা ত্বকের যত্নে বিভিন্ন ধরনের তেল ব্যবহার করতে ভালোবাসে। যেমন—
ওট অয়েল: এটি ত্বকে আরাম দেয় এবং এটি প্রদাহরোধী
রোজহিপ অয়েল: ত্বক পুনরুজ্জীবনে সহায়তা করে
সি বাকথর্ন: এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর
জোজোবা অয়েল: ত্বকের ভারসাম্য রক্ষা করে
এসব তেল ত্বকের সুরক্ষা স্তর শক্তিশালী করে, আর্দ্রতা বজায় রাখে, লালচে ভাব ও জ্বালা ভাব কমায়। ত্বকের সুরক্ষার জন্য ত্বক পরিচর্যার শেষ ধাপে এসব তেল ব্যবহার করা হয়।
এমনকি নরডিক দেশগুলোতেও; যেখানে সূর্যের আলো কম থাকে, সেখানেও প্রতিদিন এসপিএফ ব্যবহার করা অপরিহার্য বলে মনে করে নরওয়ের মানুষ। এ জন্য বিভিন্ন ধরনের সানস্ক্রিন ব্যবহার করে তারা। এটি লালচে ভাব এবং প্রদাহ প্রতিরোধ করে, দুর্বল হয়ে যাওয়া ত্বকের সুরক্ষা স্তর রক্ষা করে এবং অকালবার্ধক্য বিলম্বিত করে।

নরডিক রুটিনের মূলসূত্র হলো, রূপচর্চায় অনেক উপকরণ ব্যবহার না করে গুণগত মানে ভালো উপকরণ বেছে নেওয়া। তারা ‘লেস ইজ মোর’ তত্ত্বে বিশ্বাসী। সংবেদনশীল ত্বকে অতিরিক্ত চাপ দিলে এর অবস্থা আরও খারাপ হয়। বরং রূপ রুটিন সহজ এবং ধারাবাহিক রাখার ওপর গুরুত্ব দেয় নরওয়ের মানুষ।
সকালবেলা নরওয়েজিয়ানরা সংবেদনশীল ত্বক শুধু পানি দিয়ে ধুয়ে নেয়। এরপর হাইড্রেটিং টোনার ব্যবহার করে। এরপর ময়শ্চারাইজার ও মুখে মাখার তেল এবং এসপিএফ ব্যবহার করে ত্বকের যত্ন শেষ করে। অন্যদিকে সন্ধ্যায় অয়েল ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কারের রেওয়াজও আছে দেশটিতে। এরপর হাইড্রেটিং টোনার ব্যবহার, তারপর ময়শ্চারাইজার ও মুখে তেল মাখার মধ্য দিয়ে ত্বকের চর্চা শেষ হয়।
সংবেদনশীল ত্বকের জন্য নরডিক স্কিন কেয়ার রুটিন দারুণ কাজ করে। কারণ, এটি ত্বকের স্বাভাবিক কার্যকারিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দ্রুত ফল লাভের পরিবর্তে, এটি ভারসাম্য পুনরুদ্ধার করে, ত্বকের সহনশীলতা বাড়ায় এবং দীর্ঘ মেয়াদে ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখে। সময়ের সঙ্গে সঙ্গে ত্বক হয়ে ওঠে কম প্রতিক্রিয়াশীল, আরও আর্দ্র এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল।
সূত্র: হেনুয়া অফিশিয়ালস ও অন্যান্য

বাংলাদেশসহ নির্বাচিত কয়েকটি দেশের ভ্রমণকারীদের জন্য নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে সৌদি আরব। ‘প্যাকেজ ভিসা’ নামে এ ব্যবস্থায় অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের মাধ্যমে ট্যুর প্যাকেজ বুকিংয়ের সঙ্গেই পর্যটন ভিসার আবেদন সম্পন্ন করা যাবে।
২ ঘণ্টা আগে
১৭৭৬ সালের ৪ জুলাই, ফিলাডেলফিয়া শহরেই আমেরিকার প্রতিষ্ঠাতারা স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন। কিন্তু বর্তমান আমেরিকার এই রাজনৈতিক ও আদর্শিক সূতিকাগারটি যে একসময় একটি ছোট্ট এবং প্রায় বিস্মৃত সুইডিশ উপনিবেশের অংশ ছিল, তা আজ অধিকাংশ আমেরিকান বা খোদ সুইডিশদেরও অজানা। বলা যায়, এটি আমেরিকায়...
৩ ঘণ্টা আগে
টমেটোর স্যুপকে সাধারণত স্বাস্থ্যকর খাবার হিসেবে দেখা হয়। এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, স্বাস্থ্যকর বলেই কি এই স্যুপ বেশি বেশি করে খাওয়া যায়? উত্তর হলো, না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই স্যুপ অতিরিক্ত খাওয়ার কিছু নেতিবাচক দিক আছে। টমেটোতে প্রাকৃতিকভাবেই সাইট্রিক এবং ম্যালিক...
৫ ঘণ্টা আগে
বিশ্ব ফুটবল ইতিহাসের পাতা ওল্টালে পেলে, ম্যারাডোনা, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা নাজারিও রোনালদোর মতো কিংবদন্তিদের নাম জ্বলজ্বল করে। কেউ বল নিয়ন্ত্রণে জাদুকর, কেউ গোলমুখে খুনে মেজাজের জন্য পরিচিত, আবার কারও শক্তির জায়গা ছিল গতি আর অবিশ্বাস্য ড্রিবলিং।
১ দিন আগে