গুগলের পিক্সেল ওয়াচে ৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে—এমনটা শোনা যাচ্ছিল আগে থেকেই। ধারণা করা হচ্ছিল, সমসাময়িক কয়েকটি স্মার্টওয়াচের তুলনায় এর চার্জ বেশিক্ষণ টিকবে। এখন বলা হচ্ছে, গুগল পিক্সেল ওয়াচের ব্যাটারি একবার চার্জে চলবে পুরো একটি দিন।
সম্প্রতি নাইনটুফাইভ গুগলের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গুগল পিক্সেল ওয়াচে প্রায় ৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকবে, যা এক চার্জে এক দিন চলবে। আনুষ্ঠানিকভাবে বাজারে মুক্তির আগে করা পরীক্ষার ওপর ভিত্তি করে এমন দাবি করা হচ্ছে। তবে বাজারে আনুষ্ঠানিকভাবে ছাড়ার আগে কিছু পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইউএসবি টাইপ-সি কেব্লের মাধ্যমে দ্রুত চার্জ করা যাবে না পিক্সেল ওয়াচে। এটি পুরোপুরি চার্জ হতে ১১০ মিনিটের বেশি সময় নিতে পারে।
গুগলের পিক্সেল ওয়াচে থাকতে পারে দুর্দান্ত ট্র্যাকিং ফিচার। বৃত্তাকার আকর্ষণীয় ডিজাইনের এই স্মার্টওয়াচে থাকবে অত্যাধুনিক নানা সুবিধা। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ বাজারে আসবে এই স্মার্ট ওয়াচ।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের আয়োজনে সম্মেলনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরবেন। কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
৩৪ মিনিট আগে
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছ
১৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
৩ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
৩ দিন আগে