নতুন একটি স্মার্ট ওয়াচ তৈরি করছে 'মেটা'। সম্প্রতি, ফেসবুক ইনকরপোরেশন থেকে নাম বদলে 'মেটা' হওয়া কোম্পানিটি জানিয়েছে, এ স্মার্ট ওয়াচের সাহায্যে একজন ইউজার খুব সহজেই ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। স্মার্ট ওয়াচটি দেখতে অ্যাপলের ঘড়ির মতোই।
সফটওয়্যার প্রতিষ্ঠান ব্লুমবার্গের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করেছেন অ্যাপ ডেভেলপার স্টিভ মোসার। মেটার এক অ্যাপের মাঝে এই ঘড়ির ছবি খুঁজে পেয়েছেন মোসার। যে অ্যাপ কোম্পানিটির অগমেন্টেড রিয়্যালিটি রে ব্যান সানগ্লাস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমেই স্মার্ট ঘড়িটি নিয়ন্ত্রিত হবে।
ছবিতে দেখা যায়, স্টিল আবরণের চার দিক হালকা বাঁকানো ঘরিটির ডিসপ্লের নিচের দিকে একটি ক্যামেরা রয়েছে। কন্ট্রোল বাটন রয়েছে ঘড়ির ডান পাশে। মোসার জানিয়েছেন, এই ঘড়ির সম্ভাব্য নাম হতে পারে মিলান। এই ঘড়ি দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে খুব সহজেই তা যেকোনো মোবাইলে ডাউনলোড করে রাখা যাবে। এ ছাড়া, মানুষের হার্ট রেট মাপার সক্ষমতাসহ এতে থাকবে কিছু উদ্ভাবনী ফিচার। মেটা নির্দিষ্ট কোন দিন ক্ষণ ঠিক না করলেও, ২০২২ সালের প্রথম দিকে এই ঘড়ি বাজারে আনার সম্ভাবনা রয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বছরের শুরুর দিকে ফেসবুক জানিয়েছিল, তারা তিনটি মডেলের স্মার্ট ওয়াচ তৈরিতে কাজ করে যাচ্ছে। যেখানে, ১০৮০ পিক্সেল ক্যামেরাসহ, হার্ট রেট মাপার মনিটর ছাড়াও আরও অনেক ফিচার থাকবে। ধারণা করা হচ্ছে, এই স্মার্ট ওয়াচ উদ্ভাবনের কারণে মেটা ও অ্যাপলের মাঝে দ্বৈরথ দেখতে যাচ্ছে বিশ্ব।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে