স্মার্টওয়াচের অসাধারণ অভিজ্ঞতা দিতে রিয়েলমি বাজারে আনছে রিয়েলমি ওয়াচ ২ এবং রিয়েলমি ওয়াচ ২ প্রো। বাংলাদেশের বাজারের জন্য রিয়েলমি ওয়াচ ২ এবং রিয়েলমি ওয়াচ ২ প্রো–এর মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৪ হাজার ২৯৯ টাকা এবং ৫ হাজার ৪৯৯ টাকা। এই স্মার্টফোন দুটি খুব শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
রিয়েলমি ওয়াচ ২ প্রো আকর্ষণীয় সব স্পোর্টস ফিচারে ভরপুর। এতে রয়েছে ১.৭৫ ইঞ্চির কালার ডিসপ্লে এবং ১০০টি স্টাইলিশ ওয়াচ ফেস। তাছাড়া, রিয়েলমি ওয়াচ ২ প্রো দিয়ে ব্যবহারকারীরা নির্ভুল জিপিএস, রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দন মাপতে পারবেন। পাশাপাশি আরও কিছু স্মার্ট ফাংশন রয়েছে।
২.৫ সেন্টিমিটার রঙিন টাচস্ক্রিন সম্বলিত রিয়েলমি ওয়াচ ২–এ ব্যবহারকারী ১২ দিনের ব্যাটারি লাইফ, ৯০টি স্পোর্টস মোড, লাইভ ওয়াচ ফেস এবং স্মার্ট এআইওটি নিয়ন্ত্রণের মতো ফিচারগুলো উপভোগ করতে পারবেন। এই স্মার্টওয়াচ দিয়ে অক্সিজেনের মাত্রা এবং হার্টবিট রেট পর্যবেক্ষণ করাও সম্ভব।

কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
১০ ঘণ্টা আগে
অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
১২ ঘণ্টা আগে
গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ...
১৬ ঘণ্টা আগে
ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে ঠিকই। কিন্তু সকালে রোদের তাপে অতিরিক্ত ঘাম তো হচ্ছেই। সঙ্গে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে ত্বক। ফলে অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি কম-বেশি এ ঋতুতেও হচ্ছে। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের...
১৮ ঘণ্টা আগে