স্মার্টওয়াচ নিয়ে অনেকদিন ধরে কাজ করছে লাইফস্টাইল অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান মলিফে। এবার তারা নতুন একটি উদ্যোগ নিয়েছে। তারা বাজারে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন নতুন স্মার্টওয়াচ এনেছে।
নতুন এই স্মার্টওয়াচটির অন্যতম আকর্ষণ হচ্ছে এর ভয়েস কল সুবিধা। এই স্মার্টওয়াচটির মাধ্যমে ফোনকলের উত্তর দেওয়া যাবে। এজন্য স্মার্টওয়াচটিতে বিল্ট ইন মাইক্রোফোন, স্পিকার এবং একটি ডায়াল প্যাড রয়েছে।
স্মার্টওয়াচটির ওজন ৬০ গ্রাম। স্মার্টওয়াচটি মলিফেওয়ার্ল্ড ডটকম ও অ্যামাজনে পাওয়া যাবে। বাজার মূল্য ৫ হাজার ১০০ থেকে ৯ হাজার টাকার মধ্যে। নীল ও কালো এই দুই রঙে স্মার্টওয়াচটি কেনা যাবে।
স্মার্টওয়াচটিতে ২২০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহারের কারণে টানা চারদিন ওয়ার্কিং টাইম ও ২৫ থেকে ৩০ দিন স্ট্যান্ডবাই থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৩ ইঞ্চির আইপিএস ডিসপ্লে রয়েছে। পাশাপাশি থাকছে রক্তে অক্সিজেনের পরিমাপক এসপিওটু ট্র্যাকার সুবিধা, ডায়নামিক হার্টরেট মনিটর, ব্লাড প্রেশার মনিটর। অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক নানারকম সুবিধা পাওয়া যাবে এই স্মার্টওয়াচ থেকে। এছাড়াও এটি ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটর করে থাকে।
এই স্মার্টওয়াচে সাতটি স্পোর্টস মুড রয়েছে। আইপি ৬৮ ওয়াটার রেজিস্ট্যান্ট সার্টিফায়েড হওয়ায় পানির ঝাপটা, বালি কিংবা ব্যায়ামের সময় ঘামের সংস্পর্শে এলেও এই স্মার্টওয়াচের কোনো ক্ষতি হবে না।

টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
১ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
১ দিন আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
২ দিন আগে
কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
২ দিন আগে