আরও ৩ জ্যেষ্ঠ কর্মকর্তাকে হারাতে চলেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এই তিনজনের মধ্যে প্রতিষ্ঠানটির দুই ভাইস প্রেসিডেন্টও রয়েছেন। বিশ্লেষকদের ধারণা ইলন মাস্ক টুইটার কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটির অভ্যন্তরে চলমান অস্থিরতার বহিঃপ্রকাশ এটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটারের প্রোডাক্ট ম্যানেজমেন্ট সেকশনের ভাইস প্রেসিডেন্ট ইলিয়া ব্রাউন, টুইটারের সার্ভিস সেকশনের ভাইস প্রেসিডেন্ট ক্যাটরিনা লেন এবং প্রতিষ্ঠানটির ডেটা সায়েন্স বিভাগের প্রধান ম্যাক্স স্মিশার টুইটার ত্যাগ করতে যাচ্ছেন। টুইটারের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা প্রতিষ্ঠানটি ত্যাগ করার মাত্র এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই তিনজনের টুইটার ছাড়ার খবর এল।
সেসময়, টুইটারের ভোক্তা বিভাগের প্রধান কেভন বেকপুর ও রাজস্ব বিভাগের প্রধান ব্রুস ফ্যালক উভয়ই নিজ নিজ টুইটে জানিয়েছিলেন, টুইটার ত্যাগের বিষয়টি তাদের নিজের নয়। তাদের চাকরিচ্যুত করার বিষয়ে টুইটারের সিইও পরাগ আগারওয়াল বলেছিলেন, টুইটার ২০২০ সালে ব্যবহারকারী বৃদ্ধি ও রাজস্ব মাইলফলক অর্জনে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তা অর্জন করতে পারেনি। সে কারণেই তিনি তাঁর টিমকে নতুন করে ঢেলে সাজাতে চান।
এদিকে, রেকর্ড দামে মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার ঘোষণা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক। মঙ্গলবার তিনি এক টুইটে বলেছেন, তিনি যে দাম অফার করেছেন টুইটারের দাম আসলে অত নয়। এর কয়েক ঘণ্টা পরেই মাস্ক বলেছেন, তিনি তাঁর অফার করা ৪৪ বিলিয়ন ডলারেই টুইটার কিনবেন তবে শর্ত আছে। মাস্কের শর্ত হলো, অফার মূল্যেই তিনি টুইটার কিনবেন তবে বর্তমান সিইওকে প্রমাণ করতে হবে যে—প্ল্যাটফর্মটিতে স্প্যাম/বট অ্যাকাউন্টের সংখ্যা মোট ব্যবহারকারীর ৫ শতাংশেরও কম।

কয়েক বছর ধরে সৌন্দর্যবিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ান ধারা মেনে তাই রূপসচেতনেরা এমনভাবে ত্বকের যত্ন নেওয়া ও মেকআপ করা শুরু করলেন, যাতে ত্বক কোরিয়ানদের মতোই স্বচ্ছ ও চকচকে হয়ে ওঠে। তবে বিউটি ট্রেন্ডে সম্প্রতি লেগেছে নতুন হাওয়া।
৫ ঘণ্টা আগে
ডিজনিল্যান্ড এমন একটি পার্ক, যা সরাসরি নিয়ে যায় শৈশবের রঙিন স্মৃতির ভিড়ে। ডিজনির গল্পগুলোতে ছিল রাজা রানি, কথা বলতে পারা পশু, পাখি, গাছ। একেবারে রঙিন আর আকাঙ্ক্ষিত একটি জীবন। যেখানে কষ্টের পরের সুখটা সবাই উপভোগ করতে পারত। গল্প পড়া শেষ হতো একটা লাইন দিয়ে—অবশেষে তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।
৮ ঘণ্টা আগে
পাহাড়ের পরতে পরতে লুকিয়ে থাকা সৌন্দর্য দেখার সুবর্ণ সময় বর্ষা, শরৎ ও হেমন্তকাল। সেই পাহাড় যদি হয় তিন পার্বত্য জেলায়, তাহলে তো কথাই নেই। এই সময়গুলোতে পাহাড় তার রূপের ডালি মেলে ধরে। চারপাশে সবুজ আর সবুজ। এবার আমাদের অভিযান ছিল রাঙামাটি জেলার গহিনে সৌন্দর্যের আধার রাইক্ষং ঝরনা। দলে ছিলাম ছয়জন।
১১ ঘণ্টা আগে
ভোর চারটায় অ্যালার্ম। কানের তালা ফাটানো সেই শব্দে ঘুম ভাঙল আপনার। তাড়াহুড়ো করে তৈরি হয়ে দৌড়াতে হলো পাহাড়ের চূড়ায় সূর্যোদয় দেখতে। এরপর লম্বা সারিতে দাঁড়িয়ে বিখ্যাত সেই ল্যান্ডমার্কের সামনে একটা ছবি তোলা। সবই দেখতে ঠিক হুবহু ইন্টারনেটে দেখা বাকি হাজারটা ছবির মতোই।
১২ ঘণ্টা আগে