
চুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষাব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম ‘ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন’।
বর্তমানেও অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসে চুরি প্রতিরোধের ব্যবস্থা থাকলেও নতুন এই ফিচার ডিভাইসকে পুরোপুরি অকার্যকর করে দেবে। যদি কেউ জোরপূর্বক ফ্যাক্টরি রিসেট করার চেষ্টা করে, তাহলে ফোন লক হয়ে যাবে।
গুগল জানায়, ফোন চুরি হয়ে গেলে বা সন্দেহজনকভাবে ফ্যাক্টরি রিসেট করা হলে নতুন ফিচার ফোনটিকে পুরোপুরি লক করে ফেলবে। তখন সেটআপের সময় সঠিক পাসকোড বা সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টের তথ্য ছাড়া ফোনটি আর চালু করা যাবে না।
যদিও এই ফিচারের কীভাবে কাজ করবে তার বিস্তারিত তথ্য গুগল এখনো জানায়নি। তবে প্রকাশিত একটি স্ক্রিনশটে দেখা গেছে, ফোনটি লক হওয়ার পর একটি বার্তা দেখা যাবে। সেখানে লেখা থাকবে—ফ্যাক্টরি রিসেটের সময় যাচাইকরণে ব্যর্থ হওয়ায় ডিভাইসটি লক হয়েছে।
এই উন্নত ফিচার চলতি বছরের মধ্যেই চালু হবে বলে জানিয়েছে গুগল। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ অথবা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজের (কিউপিআর) সঙ্গে এটি উন্মুক্ত করা হবে।
এ ছাড়া, গুগল অ্যান্ড্রয়েড ১৬তে নতুন একটি ডিজাইন ভাষা—মেটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ উপস্থাপন করেছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ ও রঙিন করে তুলবে। নতুন ডিজাইনে ঘড়ি অ্যাপসহ সব নেটিভ অ্যাপের ইন্টারফেসে পরিবর্তন আসবে।
এই আপডেট আগামী জুন মাসে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে গুগল জানিয়েছে।
আরও খবর পড়ুন:

মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৯ ঘণ্টা আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
১৫ ঘণ্টা আগে
চীনা বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন তরল ইলেকট্রোলাইট তৈরি করেছেন, ব্যাটারি অতিরিক্ত গরম হলে যা মুহূর্তেই কঠিন হয়ে যায়। এতে একধরনের ‘ফায়ারওয়াল’ তৈরি হয় এবং সম্ভাব্য বিস্ফোরণের আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার এনার্জি’তে।
১৭ ঘণ্টা আগে
প্রযুক্তিবিশ্বের এক মহিরুহের বিদায়ঘণ্টা বাজল। দীর্ঘ প্রায় দেড় দশকের সফল যাত্রার পর অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন টিম কুক। গতকাল সোমবার অ্যাপল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা নিশ্চিত করেছে।
১৭ ঘণ্টা আগে