বর্তমানে স্মার্ট টিভি জনপ্রিয় গ্যাজেট হয়ে উঠেছে। এখন এটি শুধু অনুষ্ঠান দেখার জন্য নয়; বরং আমাদের দৈনন্দিন জীবন আরও সহজ, আকর্ষণীয় এবং স্মার্ট করে তুলতে সাহায্য করে। ইন্টারনেট সংযোগ, ভিডিও স্ট্রিমিং, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, গেম খেলাসহ বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে স্মার্ট টিভিতে। কিন্তু এটি ক্রয় করার সময় কিছু বিষয় জানা থাকা প্রয়োজন, যাতে সহজে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।
স্ক্রিনের আকার এবং রেজল্যুশন
ঘরের আকার অনুযায়ী স্মার্ট টিভির সঠিক মাপ নির্বাচন করা গুরুত্বপূর্ণ। ছোট ঘরের জন্য ৩২ থেকে ৪০ ইঞ্চি আকারের টিভি মানানসই হতে পারে। তবে বড় ঘরের জন্য ৫৫ ইঞ্চি কিংবা তার বেশি আকারের টিভি বেছে নিতে হবে। এর রেজল্যুশনও বিশেষ গুরুত্বপূর্ণ। বর্তমানে ফুল এইচডি, ফোর কে এবং এইট কে রেজল্যুশনের টিভি বাজারে পাওয়া যায়। ফুল এইচডি রেজল্যুশন সাধারণ ব্যবহারের জন্য ঠিক থাকলেও সিনেমা দেখা অথবা গেম খেলার জন্য ফোর কে রেজল্যুশন দর্শকদের অনেক ভালো অভিজ্ঞতা দেবে। এইট কে রেজল্যুশন এখনো কিছুটা নতুন এবং বেশ ব্যয়বহুল।
কিন্তু এটি ভবিষ্যতের জন্য ভালো বিনিয়োগ হতে পারে, বিশেষ করে যদি বড় স্ক্রিনের অভিজ্ঞতা নিতে চান।
টিভির ফিচার
স্মার্ট টিভির বড় বৈশিষ্ট্য হলো, এর বিভিন্ন ফিচার। স্মার্ট টিভি দিয়ে আপনি নেটফ্লিক্স, আমাজন প্রাইম, ইউটিউব, হুলু এবং অন্যান্য স্ট্রিমিং সেবা ব্যবহার করতে পারবেন। এ ছাড়া স্মার্ট টিভিতে ইন্টারনেট ব্রাউজিং, সামাজিক যোগাযোগের মাধ্যমে অ্যাপ্লিকেশন ব্যবহার এবং বিভিন্ন ভিডিও গেম খেলা উপভোগ করতে পারবেন। কিছু টিভিতে ভয়েস রিকগনিশন ফিচার রয়েছে। সেগুলোর মাধ্যমে আপনি শুধু ভয়েস কমান্ড দিয়ে টিভি চালু কিংবা বন্ধ করতে পারেন। তাই কেনার আগে ফিচার সম্পর্কে জেনে নিন।
কানেকটিভিটি এবং পোর্ট
স্মার্ট টিভি কেনার আগে কানেকটিভিটি অপশনগুলো যাচাই করুন। এইচডিএমআই, ইউএসবি, ব্লু টুথ এবং ওয়াই-ফাই কানেকটিভিটি গুরুত্বপূর্ণ। এইচডিএমআই পোর্টের মাধ্যমে গেম কনসোল, ল্যাপটপ, ব্লু-রে প্লেয়ার ইত্যাদি সংযোগ করতে পারবেন। এ ছাড়া ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ড্রাইভ সংযোগের সুবিধা রয়েছে।
ব্লু টুথ কানেকটিভিটি দিয়ে অডিও সিস্টেম কিংবা হেডফোনও সংযোগ করতে পারেন।
অডিও কোয়ালিটি
স্মার্ট টিভির ছবির রেজল্যুশন ভালো হলেই শুধু হবে না, অডিও কোয়ালিটিও খুব গুরুত্বপূর্ণ। অনেক ধরনের স্মার্ট টিভির অডিও কোয়ালিটি দুর্বল থাকে। আপনার টিভির অডিও কোয়ালিটি পরীক্ষা করে নেওয়া উচিত, যাতে পরিষ্কার শব্দ পেতে পারেন।
ব্র্যান্ড ও পর্যালোচনা
টিভি কেনার আগে ব্র্যান্ড নির্বাচন গুরুত্বপূর্ণ। বিশ্বস্ত ব্র্যান্ডের দিকে এ ক্ষেত্রে নির্ভর করতে পারেন। কিছু পুরোনো ব্র্যান্ড, যারা দীর্ঘ বছর ধরে ভালো সার্ভিস দিচ্ছে, তাদের টিভি নিতে পারেন। এ ছাড়া নতুন যারা বাজারে রয়েছে, তাদের রিভিউ কেমন, সেটা দেখে নেওয়া ভালো। এখন অনলাইনে ক্রেতাদের লাইভ অভিজ্ঞতা জানা যায়। সেখানে যাচাই করতে পারেন।
দাম ও বাজেট
স্মার্ট টিভি কেনার আগে বাজেট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত। এর দাম আকার, রেজল্যুশন, ব্র্যান্ড এবং ফিচারের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। বাজেট সীমিত থাকলে কিছু সাধারণ ফিচার বেছে নিয়ে টিভি নির্বাচন করতে পারেন। তবে প্রিমিয়াম ফিচার এবং ফোর বা এইট কে রেজল্যুশন চাইলে বেশি দামেও টিভি কিনতে পারেন। বাজারে বিভিন্ন ডিসকাউন্ট এবং অফার থাকে, যা আপনাকে সঠিক দামে সেরা স্মার্ট টিভি কিনতে সাহায্য করবে।
সূত্র: লাইফ অয়্যার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
১৪ ঘণ্টা আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
২ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
২ দিন আগে