
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তাদের স্থায়ীকরণ ও বৈষম্য নিরসনের দাবিতে দিনভর বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন অধিদপ্তরে কর্মরতদের একাংশ।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বিক্ষোভ করেন অধিদপ্তরের রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তারা। দেশের বিভিন্ন উপজেলা থেকে অর্ধশতাধিক প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার ব্যানার নিয়ে আইসিটি টাওয়ারের নিচতলায় অবস্থান নেন। তাঁরা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেন।
একাধিক সহকারী প্রোগ্রামার আজকের পত্রিকা’কে জানান, নয় বছর ধরে তাঁদের চাকরি স্থায়ীকরণের ফাইল আটকে রাখা হয়েছে। ঘুষ না দেওয়া ও দলীয় বিবেচনায় তাঁদের চাকরি স্থায়ী করা হয়নি। দেশজুড়ে এমন বঞ্চিত ১৬৫ জন প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী প্রোগ্রামার বলেন, একেকটা ফাইল প্রসেস করতে ৩০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা দাবি করে ঝুলিয়ে রাখা হয়েছে। ২০১৫ সালে তৎকালীন সচিব শ্যাম সুন্দর সিকদার এই অবস্থা তৈরি করে গেছেন।
বিক্ষোভকারীদের কেউই তাঁদের পরিচয় প্রকাশ করতে চাননি। তাঁদের অভিযোগ, তাঁদের মাধ্যমে কাজ করিয়ে প্রকল্প এগিয়ে নিতে সময় মতো স্বাক্ষর করিয়ে নিয়ে ইনফো সরকার ২ ও ৩–এর নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। কিন্তু তাঁদের জীবিকার স্থায়ী কোনো সমাধান করা হয়নি। অথচ আইসিটি অধিদপ্তরে ২০১৯ সালে নিয়োগ প্রাপ্ত ও মুক্তিযোদ্ধা কোটার প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের দলীয় বিবেচনায় ঠিকই স্থায়ীকরণ করা হয়েছে।
বিক্ষোভকারীরা দুর্নীতি ও দলবাজ কর্মকর্তাদের বিতাড়িত করে অধিদপ্তরে সংস্কারের দাবি জানান। এ ছাড়া দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন তাঁরা। একপর্যায়ে পুরো ভবন এবং নিচতলা পর্যন্ত বিক্ষোভকারীরা অবস্থান নিলে দুপুর ২টার দিকে আইসিটি টাওয়ারের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
এর আগে, গতকাল সোমবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেন কর্মীরা।
বিক্ষোভকারীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি চাকরি স্থায়ীকরণের এক দফা এক দাবি তোলেন অস্থায়ী নিয়োগ প্রাপ্ত কর্মীরা।
বিকেল ৫টা পর্যন্ত চলে বিক্ষোভ। একাধিক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগামীকাল বুধবার পর্যন্ত সময় চেয়েছেন। এ সময়ের মধ্যে তাঁদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবেন তাঁরা।
আরও খবর পড়ুন:

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
৬ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
ড. তিতুমীর বলেন, প্রযুক্তিগত সহযোগিতা যেন নাগরিক সেবার মান বাড়ায় এবং দেশের মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য বাস্তবায়নযোগ্য প্রকল্প, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং পরবর্তী করণীয় দ্রুত নির্ধারণ করতে তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
১১ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে বিশ্বজুড়ে এর ব্যবহারের ধরন পর্যালোচনা করলে একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। দুটি ভিন্ন জরিপের দিকে নজর দিলে কোথাও ব্যবহারকারীর সংখ্যা, আবার কোথাও স্ক্রিনের সামনে কাটানো সময়ের অবিশ্বাস্য পার্থক্য চোখে পড়ে।
১৪ ঘণ্টা আগে