সিঙ্গাপুরের জাহাজ কোম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনস (পিআইএল) বাংলাদেশ ও চীনের মধ্যকার গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের মধ্যে নতুন সরাসরি পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে। সাপ্তাহিক এই সেবায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে চীনা বন্দরে সরাসরি পণ্য পরিবহন করা হবে।
নতুন পরিষেবার নাম দেওয়া হয়েছে চায়না চিটাগং এক্সপ্রেস (সিসিই)। এই পরিষেবা শুরু হবে আগামী ৩১ আগস্ট থেকে। পরিষেবাটি চালু হলে চীনের নিঙবো বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ চলবে। জাহাজ পরিষেবার একটি কনসোর্টিয়ামের অধীনে এটি করা হবে।
সাপ্তাহিক সিসিই পরিষেবার মধ্যে জাহাজ চলবে নিঙবো–সাংহাই–শেকু–চট্টগ্রাম–নিঙবো।
পিআইএলের অন্ত–এশিয়া পরিষেবার মহাব্যবস্থাপক সুরেন্দ্রন মাথিলাগাথ বলেন, চীনের কয়েকটি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সরাসরি পরিষেবা সম্প্রসারণ করতে পেরে আমরা খুশি।
তিনি বলেন, সিসিই পরিষেবা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যে আরও সহায়ক হবে। সেই সঙ্গে এটি পণ্য পরিবহনে খরচ কমাবে এবং টেকসই হবে। বাংলাদেশ হয়ে ট্রান্সশিপমেন্ট হাব সিঙ্গাপুরকে যুক্তকারী বিডি১ এবং বিডি২ পরিষেবার পাশাপাশি এটি একটি নতুন সংযোজন।
এ বছরের গ্রীষ্মের শুরুতে জাহাজ পরিষেবা প্রতিষ্ঠানটি ওয়েভবিএল–এর সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দেয়। এটি ডিজিটাল বাণিজ্য সমাধানের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। তারা গ্রাহকদের ইলেকট্রনিক বিল অব ল্যান্ডিং (ইবিএল) পরিষেবা দিয়ে থাকে।
সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ডিজিটাল বাণিজ্য সমাধান বিজনেস প্রোসেস ম্যানেজমেন্ট (বিপিএম) প্রতিষ্ঠান ডব্লিউএনএস সিঙ্গাপুরের পিআইএলের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১১ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১৬ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১৮ ঘণ্টা আগে