
রংপুর কেন্দ্রীয় কারাগারে ভেতর থেকে থেমে থেমে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। আজ শুক্রবার বেলা ১টা থেকে ভেতরে গুলির শব্দ শোনা যায়। এরপর দফায় দফায় কারাগারের ভেতরে প্রবেশ করছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কারাগারের ভেতর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। বিপুল পরিমাণ সেনাসদস্য ভেতরে প্রবেশ করেছেন। তবে কারাগারের ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
কারা সংশ্লিষ্টজন ও স্থানীয়রা বলছেন, সকাল সাড়ে ৮টার দিকে বাহারুল বাদশা নামের এক কয়েদির মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারে থাকা কয়েদিরা হট্টগোল শুরু করেন। একপর্যায়ে কয়েদিরা কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করলে ১ নম্বর জেলে কারারক্ষীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
এরপর খবর পেয়ে মহানগর পুলিশের টিম সেখানে আসে এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনীর দল ছুটে আসে। তাৎক্ষণিক তারা পুরো কারাগার এলাকায় ঘিরে ফেলে এবং ভেতরে প্রবেশ করে।
রংপুর কেন্দ্রীয় কারাগারের পাশে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কারাগারের ভেতর থেকে গুলির বিকট শব্দ ভেসে আসে। এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা একের পর এক ভেতরে যাচ্ছেন। ভেতরে কী হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সেলিম সরকার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ছুটে আসি। কিন্তু ভেতরে এখনো আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এখনো ভেতর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। পরিবেশ উত্তপ্ত।’
এ বিষয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার প্রশান্ত কুমার বণিকের মোবাইল ফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৯ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
১২ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২৪ মিনিট আগে