বর্ষায় নদ-নদীতে পানি বেড়েছে। এখন ইলিশের ভরা মৌসুম। নদীতে মাছ ধরা পড়া শুরু হলেও দাম কমছে না মোটেই। এতে হতাশ বরিশালসহ সারা দেশের মানুষ। এ অবস্থায় ইলিশের দাম কমানো, উৎপাদন বৃদ্ধিসহ তদারকির জন্য গত সোমবার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
ভরা মৌসুমেও ইলিশের দাম না কমার পেছনে তিনটি কারণকে দায়ী করেছেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহ। তিনি বলেন, ডিজেলের উচ্চ মূল্য ইলিশের দাম না কমার অন্যতম কারণ। আরেকটি কারণ হলো সিন্ডিকেট। ইলিশের দাম কী হবে, তা সকালে নির্ধারণ করে দেয় মোকামের ব্যবসায়ী সিন্ডিকেট। এ ছাড়া দাদনও আরেকটি কারণ। দাদনদাতা জেলেদের কাছ থেকে ১০ ভাগ মুনাফা নেন। দাদন নিয়ে ওই মহাজনের আড়তেই মাছ দিতে হবে। এই মুনাফা ৫ শতাংশে নামাতে হবে। এই তিনটি বিষয় নিয়ন্ত্রণ করা গেলে ইলিশের দাম কেজিপ্রতি অন্তত ৩০০ টাকা কমে যাবে।
গতকাল শুক্রবার বরিশাল নগরের পোর্ট রোড মৎস্য মোকাম ঘুরে দেখা গেছে, ইলিশের আমদানি কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। যে পরিমাণ ইলিশ আছে তারও দাম চড়া। ক্রেতারা এ জন্য অস্বস্তি নিয়ে বাজারে ঘুরছেন।
পোর্ট রোড লিয়া মৎস্য আড়তের আড়তদার নাসির হোসেন জানান, গতকাল ৬০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১৫০০ টাকা থেকে ১৫২৫ টাকা দরে বিক্রি হয়েছে। একইভাবে এক কেজি ওজনের ইলিশ কেজিপ্রতি ১৬৫০ টাকা, ১২০০ গ্রাম ওজনের ইলিশ ১৮০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৩০০ টাকায় বিক্রি হয়েছে। এদিন মোকামে প্রায় ১০০ মণ ইলিশ নদী ও সাগরের মোহনা থেকে এসেছে।
সাগরের মাছের একাংশ ভারতীয় জেলে ধরে নিয়ে যাচ্ছেন বলে মনে করেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহ। তিনি বলেন, সাগরে মাছ ধরার ওপর দেশে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়। এ ক্ষেত্রে ভারতের সঙ্গে সমন্বয় না থাকায় আমাদের এখানে যখন নিষেধাজ্ঞা, ভারতীয় জেলেরা তখন দেদার ইলিশ ধরেন সাগরে।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, ‘মা ইলিশ রক্ষা কার্যক্রমকে সামনে রেখ। আমরা কাজ শুরু করেছি। বিশেষ করে ইলিশের দাম নিয়ন্ত্রণ ও উৎপাদন বৃদ্ধিতে সমস্যাগুলো চিহ্নিত করতে মাঠ পর্যায়ে কাজ করবে। এজন্য মৎস্য অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে টিম করে দিয়েছে। ইলিশের দাম এত বেশি কেন তা তদারকি করবে ওই টিম।

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৯ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
১২ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২৪ মিনিট আগে