
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্স যে কয়েকজন তারকা ক্রিকেটার ভিড়িয়েছে মোহাম্মদ আমির তাদের মধ্যে অন্যতম। এই সংস্করণে বাঁ হাতি পেসারের অভিজ্ঞতা দারুণ। স্বাভাবিকভাবেই তাঁর কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি সিলেটের আরেক পেসার ইবাদত হোসেনের।
নিলামের আগেই আমিরের সঙ্গে সরাসরি চুক্তি করেছিল সিলেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩৪৮ ম্যাচ খেলেছেন এই পেসার। ৩৪১ ইনিংসে বল হাতে নিয়েছেন ৪০৯ উইকেট। ইকোনমি ৭.৩৩। এছাড়া পাকিস্তানের হয়ে ৬২ টি-টোয়েন্টির ৬১ ইনিংসে ৭১ উইকেট নিয়েছেন আমির। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি তাঁর অভিজ্ঞতাও দলের জন্য কাজে আসবে বলে মনে করেন ইবাদত।
বিপিএল খেলতে গতকাল রাতে সিলেট শিবিরে যোগ দিয়েছেন আমির। আজ তাঁকে দলীয় অনুশীলনে দেখা গেছে। আমিরকে নিয়ে ইবাদত বলেন, ‘আমরা আমিরের কাছ থেকে নেয়ার চেয়ে তাঁর আমাদের দলকে দেয়ার অনেক কিছু আছে। তাঁর অভিজ্ঞতা অনেক। টি-টোয়েন্টিতে ৪০০ ’র বেশি উইকেট পেয়েছেন। তিনি যেন সেই অভিজ্ঞতাটা যাতে এই টিমের হয়ে কাজে লাগাতে পারেন। আশা করি বিপিএলে আমির নিজের সেরাটা দেবেন।’
নিজেদের দল নিয়ে সন্তুষ্ট ইবাদত, ‘দেশি এবং বিদেশি মিলিয়ে আমাদের দলটা ভালো হয়েছে। সিনিয়র এবং জুনিয়র মিলিয়ে খুব ভালো একটা কম্বিনেশন আছে আমাদের দলে। আমার কাছে মনে হয় বোলিং এবং ব্যাটিং প্রায় সমান। এমন না যে ৬০-৪০, আমার কাছে মনে হয় ৫০-৫০।’
আমির থাকায় বোলিং বিভাগকে কিছুটা এগিয়ে রাখছেন ইবাদত, ‘আমার মনে হয় বোলিংটা একটু বেশি ভালো। যেহেতু আমির ভাই আছেন। এছাড়া আমি, খালেদ, শহিদুল, রেজাউর, সবাই পারফর্মার এখানে। আমাদের দলটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। সবাই যদি মাঠে ভালো পারফর্ম করতে পারে তাহলে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব।’
বিপিএল শিরোপা জিততে বদ্ধপরিকর সিলেট। ইবাদত বলেন, ‘আমাদের এবারের থিমই হচ্ছে-‘এবার কিন্তু অইজিবো’ (এবার কিন্তু হয়ে যাবে)। এর মানে, আমাদের টিমের একটা পজিটিভ ভাইব। এটা শোনার পর মনে হয় এই বছর আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। এই থিমটা নিয়েই আমরা এগোচ্ছি। আল্লাহ যদি সাহায্য করেন, আমরা এবার চ্যাম্পিয়ন হব।’

আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। গুরুতর অসুস্থতার কারণে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার এখন হাসপাতালে ভর্তি। মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে ক্রিকেট বিশ্বে।
২২ মিনিট আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পরই আলোচনায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। আইপিএল, পিএসএলের কারণে নিউজিল্যান্ডের প্রথম সারির কোনো ক্রিকেটার বাংলাদেশে আসেননি। ‘বি’ দল তো বটেই, অনেকে কিউইদের এই দলকে ‘সি’ দল বলছেন। সাইফ হাসান অবশ্য তা মনে করেন না।
৩৯ মিনিট আগে
ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডে জেতার পর বাংলাদেশ দলের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, ব্যাটিং নিয়ে তাঁর দুশ্চিন্তা অনেক কমে গেছে। কিন্তু মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে দেখা গেল
১ ঘণ্টা আগে
ব্যাটারদের কাছে জসপ্রীত বুমরা সাক্ষাৎ যম। ভারতের সবশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অসাধারণ অবদান রেখেছেন তিনি। অথচ এই বুমরা কি সেই বুমরা—এবারের আইপিএলে তাঁর পারফরম্যান্স দেখে অনেকেরই এখন এই প্রশ্ন। উইকেট তো দূরে থাক, ব্যাটারদের রান আটকাতেও পারছেন না তিনি।
২ ঘণ্টা আগে