
উইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি নোভাক জোকোভিচ। এ সপ্তাহে শুরু হতে যাওয়া এটিপি সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। টুর্নামেন্ট কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আগস্টের শেষ সপ্তাহে শুরু হচ্ছে ইউএস ওপেন। তার আগে জোকোভিচের কোনো ম্যাচ খেলারও আর সম্ভাবনা নেই বললে চলে। ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ ২০০৫ সালে প্রথমবারের মতো সিনসিনাটিতে খেলেছেন। ২০২৩ সালে সবশেষ এই মাস্টার্স টুর্নামেন্টের তৃতীয় শিরোপা জয় করেছিলেন। এর আগে পরাজিত হয়েছেন পাঁচটি ফাইনালে।
এদিকে বিশ্রামের কারণে জোকোভিচ ও কার্লোস আলকারাজের মতোই বর্তমানে এটিপি টরন্টো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিনার। উইম্বলডনের পর নিজেকে আবারও সতেজভাবে ফিরিয়ে আনার লক্ষ্যেই টরন্টোতে খেলছেন না সিনার। তবে সিনসিনাটিতে তাঁকে দেখা যাবে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনার ও তাঁর দল গলফ কোর্সে একটি সেলফি পোস্ট করেন। গতকাল থেকে প্রাক্-ইউএস ওপেনের প্রথম অনুশীলন সেশনে যোগ দিয়েছেন সিনার।

ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের আক্রমণভাগ সামলানোর দায়িত্বটা এখন গনসালো রামোসের কাঁধেই। রামোসও সেটা দারুণভাবে করে যাচ্ছেন। গোলের পর বন্দুকের গুলির মতো উদযাপন করেন তিনি। ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এবার পোস্ট দিয়ে সেটা ডিলিটও করে দিলেন।
২৫ মিনিট আগে
আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে একটি ছবি সময়ের ফ্রেমে চিরতরে বন্দি হয়ে আছে। ১৯৯৪ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নার্স সু কার্পেন্টারের হাত ধরে হেঁটে যাচ্ছেন দিয়েগো ম্যারাডোনা। উদ্দেশ্য অ্যান্টি-ডোপিং পরীক্ষা। ম্যারাডোনার মুখে হাসি। আর্জেন্টিনা টানা দুই ম্যাচ জিতেছে, দু
৩৯ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের একটা বহর আগেই চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন তো বটেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আইসিসির একাডেমি ওভালে দুই দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে ড্র।
১ ঘণ্টা আগে
আরেকটি যুগের শেষ। বুধবার ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। অধিনায়কের বিদায়টা স্মরণীয় করে রাখতে একাদশে কাতার বিশ্বকাপজয়ী দলের পরিচিত মুখগুলোই রাখতে চাইছেন কোচ লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগে