বার্মিংহামে কমনওয়েলথ গেমসে হকিতে বেশ ভালোই খেলছিল ভারতীয় নারী হকি দল। এ ইভেন্টটিতে সোনা জয়ের স্বপ্নে তারা সেমিফাইনাল খেলতে নেমেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় তাঁদের স্বপ্ন ভেঙেছে।
অস্ট্রেলিয়ার এক খেলোয়াড় প্রথমবার পেনাল্টি নেওয়ার সময় ঘড়ি যথাসময়ে চালু হয়নি বলে পুনরায় পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত দেন রেফারি। যা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। ম্যাচটির সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগও।
হকির ম্যাচটিতে পক্ষপাতিত্ব হয়েছে বলে মনে করেন শেবাগ। ভারতীয় কিংবদন্তি সামাজিক মাধ্যমে এ নিয়ে পোস্ট করেছেন। তিনি পোস্টে সরাসরি কারও দিকে আঙুল না তুললেও আন্তর্জাতিক হকি ফেডারেশনকে দায়ী করেছেন। ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী ওপেনার লিখেছেন, ‘পেনাল্টির সুযোগ হাতছাড়া করেছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়। আর মাঠের রেফারি বলছেন দুঃখিত ঘড়ি চালু হয়নি। এমন পক্ষপাতিত্ব ভারতের সঙ্গে শুরুর দিকের ক্রিকেটেও হয়েছে। যখন আমরা পরাশক্তি হয়নি। হকিতে খুবই শিগগির হতে যাচ্ছি। তখন সব ঘড়ি যথাসময়ে চালু হবে। আমাদের নারীদের নিয়ে গর্বিত।’
ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। ম্যাচের জয়-পরাজয় নির্ধারণের জন্য পেনাল্টির সহায়তা নেওয়া হয়। অজি দলের প্রথম পেনাল্টি ঠেকিয়ে দেন ভারতীয় গোলকিপার সবিতা পুনিয়া। যখন ভারতীয় দলের খেলোয়াড় প্রথম পেনাল্টি নেবেন তখন জানতে পারলেন ঘড়ি যথাসময়ে চালু হয়নি। তাই রেফারি পুনরায় পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন অস্ট্রেলিয়াকে। ভারতীয় খেলোয়াড়রা এর প্রতিবাদ করলেও রেফারি তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন। পরে ছন্দ হারিয়ে ৩-০ গোলে হেরেছে ভারত।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১১ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে