
বয়সের অজুহাত আর উপেক্ষার বরফ অবশেষে গলল। প্রায় দেড় বছর পর আবারও জাতীয় দলে ডাক পেলেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি। এশিয়ান গেমসের প্রস্তুতির ক্যাম্পে দলে ডাকা হয়েছে তাঁকে। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার থেকেই মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলমান অফিশিয়াল ক্যাম্পে যোগ দেবেন তিনি। জিমি ছাড়াও ফেরানো হয়েছে পুষ্কর খিসা মিমো, নাঈম উদ্দিন, মো. শিশির, আবু সাঈদ নিপ্পন এবং শহিদুল হক সৈকতকে।
আগের অ্যাডহক কমিটির অধীনে ঘরোয়া হকিতে পারফর্ম করা সত্ত্বেও যাঁদের জাতীয় দল ও ক্যাম্প থেকে দূরে রাখা হয়েছিল, নবগঠিত সিলেকশন কমিটি দায়িত্ব নেওয়ার পরদিনই তাঁদের মূল্যায়নের উদ্যোগ নেয়। দল গঠনে যেকোনো ধরনের পক্ষপাত দূর করার প্রতিশ্রুতি দিয়েছে এই নতুন কমিটি।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও সিলেকশন কমিটির সদস্য আরিফুল হক প্রিন্স বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণের পরেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় দলে কখনোই আর ভবিষ্যতে কোনো বৈষম্য কিংবা অনিয়ম হবে না। সেই প্রেক্ষিতেই আজ সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। গত এক-দেড় বছরে ভালো পারফরম্যান্স থাকার পরেও যারা অন্তত জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পায়নি—আমরা সেই ছয়জন খেলোয়াড়কে আগামী শনিবার থেকে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এবং জিমির প্রয়োজনীয়তা নিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘বয়সের কারণে কাউকে বাদ দেওয়া অগ্রহণযোগ্য, এটা অবিচারও। তাই আমরা তাঁকে (জিমি) ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত নিয়েছি। এশিয়ান গেমস অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি টুর্নামেন্ট এবং এখানে অবশ্যই অভিজ্ঞতার একটা আলাদা মূল্য রয়েছে। তাঁরা যদি নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করতে পারেন এবং বিদেশি কোচ ও সিলেকশন কমিটির আশানুরূপ খেলতে পারেন, তবে অভিজ্ঞতার ভিত্তিতেই চূড়ান্ত স্কোয়াডে তাঁদের জায়গা তৈরি হবে।’
২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ৩৯ বছর বয়সী জিমি। ২০০৩ সালে শুরু হওয়া আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর ঝুলিতে রয়েছে ১৯৪টি ম্যাচের অভিজ্ঞতা। ১৭ মাস আগে বয়সের অজুহাতে বাদ পড়ার পরও হাল না ছেড়ে বাংলাদেশ নৌবাহিনীর অধীনে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন তিনি, আর মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগেও ছড়িয়েছেন ক্ষুরধার পারফর্ম।
জাতীয় দলের কোচ আবারও করা হয়েছে পিটার গেরহার্ডকে। শুক্রবার ঢাকায় আসার কথা তাঁর। প্রাথমিক ক্যাম্প থেকে আগামী এক সপ্তাহের মধ্যেই এশিয়ান গেমসের চূড়ান্ত দল ঘোষণা করবে ফেডারেশন।

গত ২৫ জুলাই প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ফুলহামের মূল দলে অভিষেক হয় ফারহানের। মটস্পার্ক পার্কে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নেমে ৪৫ মিনিট খেলেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। দূরপাল্লার একটি বাঁকানো শটে গোলের কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন তিনি। যদিও ম্যাচটি ২–০ গোলে হারে
৬ মিনিট আগে
বাংলাদেশকে সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। তবে কিরগিজস্তানে গেলে অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। সেটি নিয়ে কিছুটা দ্বিধায় আছেন বাংলাদেশের কোচ, ‘তারা আমাদের একটি টুর্নামেন্টে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু সেটা খুব কঠিন। আমার মানে, তারা ৯০ বা ১০০ র্য
১৬ মিনিট আগে
আইসিসি ইভেন্ট তো বটেই। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ ওয়ানডে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজও খেলেছেন নাজমুল হোসেন শান্ত, রাকিবুল হাসান, আফিফ হোসেন ধ্রুবরা। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে ২০০৮ সালে ওয়ানডে সিরিজের পর এবার অস্ট্রেলিয়া সফর
৩ ঘণ্টা আগে
ব্রেন্ডন ম্যাককালামকে বরখাস্ত করার পর টেস্ট কোচের পদটা শূন্য হয়ে পড়েছিল। আলোচনায় ছিলেন স্টিফেন ফ্লেমিং। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা হয়েই গেল। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ এখন ফ্লেমিং। টেস্ট দলের অধিনায়ক এখন জো রুট।
৪ ঘণ্টা আগে