
ব্রেন্ডন ম্যাককালামকে বরখাস্ত করার পর টেস্ট কোচের পদটা শূন্য হয়ে পড়েছিল। আলোচনায় ছিলেন স্টিফেন ফ্লেমিং। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা হয়েই গেল। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ এখন ফ্লেমিং। টেস্ট দলের অধিনায়ক এখন জো রুট।
আজ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ফ্লেমিংকে টেস্টের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। কোচ হওয়ার পর উচ্ছ্বসিত ফ্লেমিং বলেন, ‘ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে যোগ দিতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। বিশ্ব ক্রিকেটে এটি সবচেয়ে মর্যাদাপূর্ণ কোচিং পদগুলোর একটি এবং এই দায়িত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত।’
ম্যাককালামকে বরখাস্ত করার পর বেন স্টোকসও অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ম্যাককালাম-স্টোকস জুটি টেস্টে আক্রমণাত্মক ক্রিকেটের যে বাজবল এনেছে, সেটা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। কোচ হওয়ার পর ফ্লেমিং বলেন, ‘ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস যে ইতিবাচক ভিত্তি ও উন্নতি গড়ে তুলেছেন, তার ওপর আরও এগিয়ে যাওয়ার অপেক্ষায় আছি। অবশ্যই আমাদের লক্ষ্য সব সময়ই এখনই জয় অর্জন করা। তবে একই সঙ্গে আমরা নিশ্চিত করতে চাই যে, দলটি মধ্যম ও দীর্ঘ মেয়াদে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছায়।’
স্টোকস অবসর নেওয়ায় টেস্টে অধিনায়কের শূন্যস্থান পূরণ করা হয়েছে রুটকে দিয়ে। এ ব্যাপারে ফ্লেমিং বলেন, ‘অধিনায়ক হিসেবে জো রুটের সঙ্গে কাজ করতে আমি বিশেষভাবে উন্মুখ হয়ে আছি। তিনি প্রজন্মের সেরা প্রতিভা যিনি এরই মধ্যে অনেক কিছু অর্জন করেছে। তার কাছ থেকে এখনো অনেক কিছু পাওয়ার আছে।’
ফ্লেমিং সম্প্রতি চেন্নাই সুপার কিংসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন। খেলার পাশাপাশি কোচিংও করিয়েছেন দলটিকে। আর রুট কেমন খেলছেন, সেটা তাঁর সাম্প্রতিক ফর্ম দেখেই অভ্যস্ত। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৪১ সেঞ্চুরি ও ৬৭ ফিফটিতে ১৪১১৪ রান করেছেন।

আইসিসি ইভেন্ট তো বটেই। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ ওয়ানডে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজও খেলেছেন নাজমুল হোসেন শান্ত, রাকিবুল হাসান, আফিফ হোসেন ধ্রুবরা। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে খেলতে যাচ্ছে ১৮ বছর পর। টেস্টের হিসেবে সেটা আরও
১২ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় ২২ মাস দূরে সাকিব আল হাসান। তবে দেশের বাইরে বিভিন্ন টুর্নামেন্টে খেলে যাচ্ছেন তিনি। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তিনি ডাক পাচ্ছেন নিয়মিত। এবার বাংলাদেশের তারকা ক্রিকেটার লিজেন্ডসদের টুর্নামেন্টে পেলেন নেতৃত্ব।
২ ঘণ্টা আগে
ব্রিসবেনের গ্যাবায় ঋষভ পন্তের চারে বোর্ডার গাভাস্কার ট্রফির ঐতিহাসিক জয়ের মুহূর্তটি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে এখনো অমলিন। কিন্তু এর আসল কারিগর অজিঙ্কা রাহানে। যিনি ক্রিকেটপ্রেমীদের আজীবন গল্প করার মতো রসদ দিয়েছেন। আজ ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন সাবেক ভারতীয় অধিনায়ক।
৩ ঘণ্টা আগে
হঠাৎ করেই বিশ্বকাপ বিক্রির আলোচনা চলছে। ২০ শতাংশ মালিকানা একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ফুটবল বিশ্বে। তাতে ক্ষুদ্ধ সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটারও।
৪ ঘণ্টা আগে