বড় মঞ্চে আর্জেন্টিনার ভেঙে পড়া নতুন কিছু না। গত কয়েক বিশ্বকাপে আর্জেন্টিনা হেরে গিয়েছিল নক-আউট রাউন্ডে। সেখানে আজ লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে ‘অঘটনের’ শিকার হয়েছে আর্জেন্টিনা। মাশরাফি বিন মর্তুজার মতে, চাপে আর্জেন্টিনা তেমন একটা ভালো খেলতে পারে না।
লুসাইল আন্তর্জাতিক স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটের সময় পেনাল্টিতে গোল করেছিলেন লিওনেল মেসি। প্রথমার্ধে আর্জেন্টিনার গোল হতে পারত আরও তিনটি।তবে ভিএআর প্রযুক্তিতে মেসির একটি ও লাউতারো মার্তিনেজের দুটি গোল বাতিল হয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধে ৪৮ ও ৫৩ মিনিটে দুটি গোল করে সৌদি আরব। শেষ পর্যন্ত ২-১ গোলেই হেরে যায় আর্জেন্টিনা।
মাশরাফি মনে করেন, আর্জেন্টিনার পরিবর্তে অন্য দল হলে ঘুরে দাঁড়াতে পারত। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আর্জেন্টিনা কখনো অন্যদের মতো ঘুরে দাঁড়াতে পারে না, তা আরও একবার প্রমাণিত। ৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারেনা। যেখানে অন্য দল এই অবস্থায় থাকলে ম্যাচ জিতত বা ড্র করত। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না।’
মাশরাফি আরও বলেন, ‘আর্জেন্টিনা সমর্থন করা সবসময় ঝুঁকিপূর্ণ, কিছুই করার নাই। এই দলটাকেই সমর্থন দিয়ে যেতে হবে। আবার হয়তো গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হবে,এটা নতুন কিছু না। তবে ওদের ডিফেন্স আবারও একবার প্রকাশিত হলো। খেলায় অঘটন ঘটে এটা সত্য। তবে সৌদির সাথে ড্র এর থেকে খারাপ আশা করা যায়না।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
৯ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
২৮ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে