লিওনেল মেসির শেষ বিশ্বকাপ বলেই কাতার বিশ্বকাপে আগ্রহের কেন্দ্রে আর্জেন্টিনা। তাই গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতেই নকআউটের মহড়াটা ভালোভাবে সেরে রাখতে চাইবে লিওনেল স্কালোনির দল।
বিশ্বকাপের প্রথম ম্যাচে পা হড়কালে কী বিপদ তৈরি হতে পারে, সেটা চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেই টের পেয়েছিলেন মেসিরা। সেবার প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন লিওনেল মেসি। ভাগ্যের জোরে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেলেও ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মেসিরা।
সেই শিক্ষা থেকে আজ সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই গোলের চেষ্টা করে যাবে আর্জেন্টিনা। শেষ তিন ম্যাচে অন্তত তিনটি করে গোল করেছে আলবিসেলেস্তেরা। সেই কোপটা আজ পড়তে পারে সৌদির ঘাড়েও। আরব দেশগুলোর বিপক্ষে মেসির অপরাজেয় দ্বৈরথও পরিসংখ্যানের পালে দিচ্ছে হাওয়া। সৌদির বিপক্ষে কত গোল করবেন তা নিয়েও বাড়ছে বাজির দর।
বাড়তি আগ্রহ আছে আর্জেন্টিনা একাদশ নিয়েও। চোট নিয়ে লিসান্দ্রো মার্তিনেজের অস্বস্তি আছে। গুইদো রদ্রিগেজের আছে অসুস্থতা। অস্বস্তি না থাকলে মেসি থাকবেন শুরু থেকেই। লাউতারো মার্তিনেজ ও আনহেল ডি মারিয়া হবেন মেসির আক্রমণের সঙ্গী। লিসান্দ্রো মার্তিনেজ না খেললে ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দিকে নিয়েই হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
সৌদির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেহান্দ্রো গোমেজ, লাউতারো মার্তিনেজ, আনহেল ডি মারিয়া ও লিওনেল মেসি।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

সবশেষ কোয়ার্টার ফাইনাল হবে ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩–২ ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে লিওনেল মেসির দল। গোলশূন্য ম্যাচের টাইব্রেকারে কলম্বিয়া
৪১ মিনিট আগে
টাইব্রেকারে প্রথম শটেই গোল করেন কুইন্তেরো। সুইজারল্যান্ডের হয়ে জবাব দেন গ্রানিত জাকা। এরপর কলম্বিয়ার দাভিনসন সানচেসের শট ক্রসবারে লাগে, আর জেকি আমদুনি গোল করে সুইসদের এগিয়ে দেন। যদিও ম্যানুয়েল আকাঞ্জি নিজের শট বারের ওপর দিয়ে মারায় সমতায় ফেরার সুযোগ পায় কলম্বিয়া। কিন্তু কুচো হার্নান্দেসের শট
১ ঘণ্টা আগে
ম্যাচের শুরুটা অবশ্য মেসির জন্য সুখকর ছিল না। প্রথমার্ধে তাঁর নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। কিন্তু শেষ দিকে অধিনায়কের পা থেকেই আসে সমতাসূচক গোল। এরপর যোগ করা সময়ে এনসো ফের্নান্দেসের গোলে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন লিখে ফেলে আর্জেন্টিনা।
২ ঘণ্টা আগে
ম্যাচে ২–০ গোলে এগিয়ে থেকেও ১৩ মিনিটে তিন গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর। এরপর থেকেই রেফারিং নিয়ে একের পর এক অভিযোগ করে আসছেন হোসাম হাসান। মাঠের বাইরের এই ঘটনাও সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
৩ ঘণ্টা আগে