চোটের থাবা যেন এবারের বিশ্বকাপে কিছুতেই পিছু ছাড়ছে না ফ্রান্স ফুটবলারদের। দলটির একের পর এক ফুটবলার বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে এসে যুক্ত হলো করিম বেনজেমার নাম। বিশ্বকাপই শেষ হয়ে গেল ফরাসি এই ফুটবল তারকার।
ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বেনজেমার চোটের বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল বিশ্বকাপ শুরুর আগের দিন উরুর চোটে পড়েন বেনজেমা। এমআরই স্ক্যান করার পর জানা গেছে, চোট থেকে সেরে উঠতে বেনজেমার তিন সপ্তাহ সময় লাগবে। তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যায় ব্যালন ডি’অর বিজয়ী এই তারকার। এক বিবৃতিতে ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘করিমের ছিটকে যাওয়ায় আমরা সবাই দুঃখিত। তার দ্রুত আরোগ্য কামনা করেছি।’
২০১৮ বিশ্বকাপে ফ্রান্স জিতলেও হতে পারেননি চ্যাম্পিয়ন দলের সদস্য। কেননা, সেক্স-টেপ নিয়ে সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার অভিযোগে ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত জাতীয় দলের বাইরে ছিলেন। এবারের শিরোপা রক্ষার মিশনে বেনজেমা থাকবেন এমন আশা অনেক ফ্রান্স সমর্থক করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তের চোটে কাতার বিশ্বকাপেও দর্শক হয়ে থাকতে হবে ফরাসি এই ফুটবল তারকাকে। ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত এই ফরোয়ার্ড খেলেছেন ৯৭ ম্যাচ। করেছেন ৩৭ গোল এবং করিয়েছেন ২০ গোল।
কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। আর ফ্রান্সের বিশ্বকাপ শুরু হবে ২২ নভেম্বর। ‘ডি’ গ্রুপে ফরাসিদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২৬ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। আর ৩০ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৭ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১২ ঘণ্টা আগে