আরেকটি ফুটবল বিশ্বকাপ। আরেকবার আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা খরা কাটানোর অভিযান। সর্বশেষ রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে যাত্রা থেমে গেলেও আগেরবার কাছ থেকে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসিদের। সেবার ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা জেতা হয়নি আলবিসেলেস্তেদের। এবারের কাতার বিশ্বকাপের দলটিকে ২০১৪ বিশ্বকাপের মতো বলছেন লিওনেল মেসি।
আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। দুই দলের মাঝে মিল নিয়ে সাতবারের ব্যালন ডি অর জয়ী এই তারকা বলেন, ‘এই স্কোয়াড সত্যি আমাকে ২০১৪ স্কোয়াডের কথা মনে করিয়ে দিচ্ছে। এটাও অনুরূপ শক্তিশালী দল। সেবার আমরা খুব ঐক্যবদ্ধ ছিলাম। মাঠে আমাদের কী করতে হবে সে সম্পর্কে বেশ স্পষ্ট ছিলাম। এবারও তেমন দল নিয়ে এখানে আসতে পারাটা আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
এমনিতে এবার আশা জাগিয়েই কাতার বিশ্বকাপে খেলতে গেছে আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচ অপরাজেয় দুইবারের বিশ্বকাপ জয়ী দলটি। দলের মধ্যে বেশ ভালো বোঝাপড়া। বিশ্বব্যাপী অনেক ফুটবল ভক্তই তাই এবার আর্জেন্টিনার হাতে বিশ্বকাপের সোনালি শিরোপাটা দেখতে চান। এ নিয়ে মেসি বলেন, ‘হ্যাঁ, এটা দুর্দান্ত যে, অনেক সমর্থক আমাদের সমর্থন জানাচ্ছেন। অনেকজন চায় আমরা বিশ্বকাপ জিতি। তাদের যে ভালোবাসা পেয়েছি তার প্রতি আমি কৃতজ্ঞ। আমি যেখানেই গিয়েছি, তা খুব ভালোভাবে অনুভব করেছি।’
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৭ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১২ ঘণ্টা আগে