
গ্রুপপর্ব কিংবা সেরা ৩২; আগের দুই পর্বেই দাপুটে ফুটবল খেলেছে যুক্তরাষ্ট্র। শেষ ষোলোতে এসে সে দাপট দেখাতে পারল না এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজকেরা। তাদের বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল বেলজিয়াম।
সিয়াটল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে নেতৃত্ব দিয়েছে বেলজিয়াম। ৪৩ শতাংশ বল দখলে রেখে ইউরোপের দলটির নেওয়া ১৫ শটের সাতটি লক্ষ্যে ছিল। এর মধ্যে চারটিই পেয়েছে জালের দেখা। প্রথমার্ধে জোড়া গোল করে বেলজিয়ামের জয়ের নায়ক শার্ল ডে কেতেলারে। এ ছাড়া হান্স ফানাকেন ও রোমেলু লুকাকু একবার করে গোলের খাতায় নাম লেখান।
দাপুটে ফুটবল খেলা বেলজিয়াম লিড নিতে বেশ সময় নেয়নি। নবম মিনিটে নিকোলো রাসকিনের পাস থেকে অনায়াসে ঠিকানা খুঁজে নেন কেতেলারে। ৩১ মিনিটে গোলটার শোধ দেয় যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের ফ্রি কিক ফানাকেনের গায়ে লেগে দিক পাল্টে ডানদিক দিয়ে জালে জড়ায়। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না থিবো কোর্তোয়ার।
সমতায় ফেরার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি যুক্তরাষ্ট্রের। গোলের পরই আক্রমণে উঠে ম্যাচে দ্বিতীয়বারের মতো লিড নেয় বেলজিয়াম। লেয়ান্দ্রো ত্রসার্দের ক্রস থেকে কেতেলারের মাথাস্পর্শী বল আয়োজকদের জাল খুঁজে নেয়। একটু আগেই যুক্তরাষ্ট্রের সমতায় ফেরার উল্লাস যেন মুহূর্তেই বিষাদে পরিণত হয়। ২ মিনিটেরও কম সময়ে উত্তপ্ত গ্যালারিতে তখন যেন রাজ্যের হতাশা। যুক্তরাষ্ট্রের সমর্থকদের সে হতাশাকে বিরতির পর আরও দীর্ঘ করেছে বেলজিয়াম।
৫৭ মিনিটে বেলজিয়ামের হয়ে তৃতীয় গোল করেন ফানাকেন। প্রাধান্য বিস্তারকারী ফুটবলে আরও কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় চতুর্থ গোলের দেখা পাচ্ছিল না বেলজিয়ানরা। যোগ করা সময়ে যুক্তরাষ্ট্রের জালে শেষ পেরেক ঠুঁকে দেন লুকাকু। বড় জয়ে শেষ আটে পা রাখে বেলজিয়াম।

পেসার ব্রাইডন কার্সের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নড়েচড়ে বসেছে। ইসিবি এবার ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
৬ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
৩৪ মিনিট আগে
দুই গোল, এক অ্যাসিস্ট—পরিসংখ্যানটা এখানে রাফিনিয়ার। এলচেকে গত রাতে তিনি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁর ছন্দে থাকার রাতে বার্সেলোনা দাপটের সঙ্গে শুরু করেছে নতুন মৌসুম।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে এসে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরকে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্
২ ঘণ্টা আগে