মরিসিও পচেত্তিনোকে প্যারিস সেন্ট জার্মেই আর তাদের কোচ হিসেবে রাখতে চাইছে না। মৌসুমের শেষ দিক থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এবার জানা গেল, পচেত্তিনোর জায়গায় জিনেদিন জিদানকে কোচ হিসেবে নিয়োগ দিতে চায় পিএসজি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও জিদানকে কোচ হিসেবে চান।
মাখোঁর সঙ্গে এখনো জিদানের কথা হয়নি। তবে ফরাসি প্রেসিডেন্ট চান জিদানই পিএসজির দায়িত্ব নিন। এ নিয়ে মাখোঁ বলেছেন, ‘জিদানের সঙ্গে আমার এখনো কথা হয়নি। আমি তার বড় ভক্ত। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই আমি জিদানে গুণমুগ্ধ। ফ্রান্সে আমরা তার উপস্থিতি চাই। জিদানের মতো ক্রীড়াবিদ ও কোচের আমাদের খুব প্রয়োজন।’
মাখোঁ আরও বলেন, ‘আশা করি ফ্রান্সের জন্য সে ফিরে আসবে এবং এখানের বড় ক্লাবকে প্রশিক্ষণ করাবে। এটি দারুণ হবে। খেলাধুলা ও ফুটবলের জন্য ফ্রান্স দারুণ দেশ। আমরা এই খেলাকে ভালোবাসি। তাই সেরাদের এখানে থাকা জরুরি।’
এর আগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়নেও ভূমিকা রেখেছিলেন মাখোঁ। তাঁর চাওয়াতেই অনেক নাটকের পর পিএসজিতে থেকে যান এমবাপ্পে। এ নিয়ে মাখোঁ বলেছেন, ‘এমবাপ্পের সঙ্গে আমার কথা হয়েছিল ঠিক। তবে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে। সে এটি করে দেখিয়েছে। সে খুবই পরিপক্ব এবং নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগী। দায়িত্ববোধের সঙ্গে নিষ্ঠার পরিচয় দিয়েছে এমবাপ্পে।’
এই সম্পর্কিত পড়ুন:

বিশ্বকাপের সেরা ৩২-এ আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। নেক্কারজনক এই কাণ্ডে রীতিমতো নিন্দা জানিয়েছে ফিফা।
২ ঘণ্টা আগে
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ছিল শঙ্কা, উত্তেজনা আর নাটকীয়তা। পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। এমন রুদ্ধশ্বাস জয়ের পর সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
২ ঘণ্টা আগে
মিসরের বিপক্ষে নাটকীয় জয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে আবারও আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করা এই ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পেয়েছে সুইজারল্যান্ড। লিওনেল মেসিদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও ম্যাচের আগে আত্মবিশ্বাস হারাচ্ছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন। তাঁর মতে, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও অজেয় নয়।
৪ ঘণ্টা আগে