ইংলিশ প্রিমিয়ার লিগে পরশু রাতে ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইড। এমন শোচনীয় পারফরম্যান্সের পর বরখাস্ত হয়েছেন ম্যানইউ কোচ ওলে গুনার সুলশার। সুলশারের জায়গায় কোচ হতে জিনেদিন জিদানকে প্রস্তাব দিয়েছিল ইউনাইটড। কিন্তু জিদান তাদের সেই প্রস্তাবে আগ্রহ দেখাননি।
ইংলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যানইউর কোচ হওয়ার ইচ্ছা নাই জিদানের। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় তাঁর অধীনে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুজন মিলে রিয়ালকে অনেক সাফল্যও এনে দিয়েছেন। জিদানের পুরোনো শিষ্য এখন ইউনাইটেডে খেলেন। এরপরও ইংলিশ এই ক্লাবটির কোচ হওয়ার প্রস্তাবে সাড়া দেখাননি এই ফ্রেঞ্চ কিংবদন্তি।
ম্যানইউ নয় জিদান বরং প্যারিস সেন্ট জার্মেইয়ের কোচ হতে আগ্রহী। বিবিসির সূত্রমতে, পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোকে ম্যানইউর ভবিষ্যৎ কোচ ভাবা হচ্ছে। যদি তাই হয় সেক্ষেত্রে পিএসজির কোচ হওয়ার প্রস্তাব পেলে সেটি বিবেচনা করবেন জিদান।তাঁর ভাবনা আছে ফ্রান্স জাতীয় দলকে ঘিরেও। আসন্ন কাতার বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ফ্রান্সের। এরপর বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব পেলে সেটি নিতে চান জিদান।

২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হতে এখনো বাকি দেড় মাস। গতকাল থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে। এখন পর্যন্ত দুই বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন এবারের এলপিএলে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ খেলবেন একই দলে।
৬ মিনিট আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ আইপিএল। লিগ পর্বের আর মাত্র তিন ম্যাচ বাকি। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় লক্ষ্ণৌর মাঠে শুরু হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-পাঞ্জাব কিংস ম্যাচ। প্রথম সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দীর্ঘদিন পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল পাঞ্জাব। তবে টানা ৬ ম্যাচ হেরে বেকায়দায় পড়ে পাঞ্জাব। ১৩ পয়েন্ট নিয়ে এখন দল
৩৫ মিনিট আগে
২০২৫ সালে প্রথমবার আয়োজিত মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফিতে ছিল না বাংলাদেশ। সেবার ৮ সহযোগী সদস্য দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে বাংলাদেশকে যুক্ত করার কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
বিরাট কোহলি জয়ের জন্য কতটা ক্ষুধার্ত, সেটা তাঁকে মাঠে দেখলেই বোঝা যায়। প্রত্যেক মুহূর্ত তিনি উপভোগ করেন। খুশির হোক বা দুঃখের, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান ভারতীয় তারকা ব্যাটার। অনেক সময় তাঁকে নিয়ে হয় সমালোচনাও। গত রাতে এমনই এক ঘটনার কারণে তোপের মুখে পড়েছেন কোহলি। ইরফান পাঠানের মতে সেটা চাইলেই এড়ানো য
২ ঘণ্টা আগে