ঢাকা: চোট ও করোনায় জর্জরিত একটা দল নিয়ে লা লিগার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন জিনেদিন জিদান। আজ রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ ম্যাচ জিততে পারলে লিগ জয়ের সুযোগও থাকবে তাঁর দল রিয়াল মাদ্রিদের। গুঞ্জন আছে, মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন জিদান। এই ফরাসি কিংবদন্তি অবশ্য মনে করেন তাঁকে ছাড়াও ভালো দল হয়ে উঠতে পারে রিয়াল।
লিগের শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এল তাঁর ক্লাব ছাড়ার প্রসঙ্গ। তাঁকে ছাড়া রিয়াল ভালো দল কি না জানতে চাইলে জিদান বলেন, ‘নিশ্চয়।’ তবে এখনই এ নিয়ে বেশি ভাবতে চান না তিনি, ‘এ নিয়ে কথা বলার যথেষ্ট সময় আছে! আমি নাকি অন্য কেউ, এটা গুরুত্বপূর্ণ নয়। দলটাই আসল। আমাদের মূল লক্ষ্য এখন আগামী কালকের (আজকের) ম্যাচ।’
ভিয়ারিয়াল ম্যাচটাকে পাখির চোখ করা জিদান বলেন, ‘শেষ রাউন্ড পর্যন্ত পৌঁছাতে আমরা দারুণ খেলেছি। পথটা সহজ ছিলো না, তারপরও আমরা শিরোপার সম্ভাবনা টিকিয়ে রেখেছি। ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের সেরাটা দিতেও আমরা প্রস্তুত।’

২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হতে এখনো বাকি দেড় মাস। গতকাল থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে। এখন পর্যন্ত দুই বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন এবারের এলপিএলে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ খেলবেন একই দলে।
৩ মিনিট আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ আইপিএল। লিগ পর্বের আর মাত্র তিন ম্যাচ বাকি। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় লক্ষ্ণৌর মাঠে শুরু হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-পাঞ্জাব কিংস ম্যাচ। প্রথম সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দীর্ঘদিন পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল পাঞ্জাব। তবে টানা ৬ ম্যাচ হেরে বেকায়দায় পড়ে পাঞ্জাব। ১৩ পয়েন্ট নিয়ে এখন দল
৩১ মিনিট আগে
২০২৫ সালে প্রথমবার আয়োজিত মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফিতে ছিল না বাংলাদেশ। সেবার ৮ সহযোগী সদস্য দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে বাংলাদেশকে যুক্ত করার কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
বিরাট কোহলি জয়ের জন্য কতটা ক্ষুধার্ত, সেটা তাঁকে মাঠে দেখলেই বোঝা যায়। প্রত্যেক মুহূর্ত তিনি উপভোগ করেন। খুশির হোক বা দুঃখের, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান ভারতীয় তারকা ব্যাটার। অনেক সময় তাঁকে নিয়ে হয় সমালোচনাও। গত রাতে এমনই এক ঘটনার কারণে তোপের মুখে পড়েছেন কোহলি। ইরফান পাঠানের মতে সেটা চাইলেই এড়ানো য
২ ঘণ্টা আগে