তাঁর কোচিং ক্যারিয়ারটা খুব বেশি দিনের নয়। মাত্র পাঁচ বছরের। এর মধ্যে আবার বিরতিও আছে। এই স্বল্প সময়েই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন হ্যাটট্রিক উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সবকটিই অবশ্য রিয়ালে প্রথম অধ্যায়ে।
দ্বিতীয় অধ্যায়টা অবশ্য হতাশার কেটেছে জিজুর। শিরোপাহীনভাবে শেষ করেছেন মৌসুম। গত বছর ফের সাময়িক নির্বাসনে চলে যান ফরাসি কিংবদন্তি। গুঞ্জন আছে, আসন্ন কাতার বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হতে পারেন জিজু। এ কারণেই নাকি সব প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন বিশ্বজয়ী সাবেক ফুটবলার।
এর মধ্যেই চমকপ্রদ একটা খবর দিলেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রেসিডেন্ট নোয়েল লা গ্রায়েট। তিনি আভাস দিলেন মৌসুম শেষে প্যারিসে সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ হিসেবে যোগ দিতে পারেন জিদান। ফ্রান্স ফুটবলের সর্বোচ্চ কর্তার ইঙ্গিতটা অবশ্য উড়িয়ে দেওয়ার উপায় নেই।
কারণ জিজুর কাছের লোকদের একজন জিদান। ফ্রান্স জাতীয় দলের বর্তমান কোচ দিদিয়ের দেশাম বিশ্বকাপের পর সরে দাঁড়ালে তাঁর উত্তরসূরি হিসেবে জিদানের কথা ভাবছেন তিনি। গ্রায়েট নিজেও মুখ ফুটে বলেছেন। কিন্তু জিজু কী করবেন এ নিয়েই যতো জল্পনা।
আজ ফরাসি সংবাদমাধ্যম লে'কিপকে এফএফএফ প্রেসিডেন্ট বলেছেন, 'আপনি কী বলছেন, এটা নিয়ে সতর্ক থাকতে হবে। রিয়াল মাদ্রিদে সে তার (কোচিং) দক্ষতা দেখিয়েছে। যদি দিদিয়ের (দেশাম) এবং আমার পথ আলাদা হয়ে যায় তখন নিশ্চিতভাবেই সে একটা বিকল্প হতে পারে। জিদান মনে হয় পিএসজির দায়িত্ব দেবেন। দেখা যাক কী হয়।'
অবশ্য পিএসজিতে এখনো দায়িত্বে আছেন মাওরিসিও পচেত্তিনো। ফরাসি সংবাদমাধ্যমের খবর, মৌসুম শেষে আর্জেন্টাইন কোচকে সরিয়ে দিতে পারে পিএসজি।

রোলার কোস্টার রাইডের মতোই রাতটা গেল লিওনেল মেসির। পেনাল্টি মিস, গোল মিসের হতাশা থেকে শেষমেশ বিজয়ীর বেশে মাঠ ছেড়ে কান্না—আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচটা ছিল মেসিময়। তবে এমন অবিশ্বাস্য জয়ের রাতেও নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা ৩২-এ আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। নেক্কারজনক এই কাণ্ডে রীতিমতো নিন্দা জানিয়েছে ফিফা।
৩ ঘণ্টা আগে
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ছিল শঙ্কা, উত্তেজনা আর নাটকীয়তা। পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। এমন রুদ্ধশ্বাস জয়ের পর সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
৩ ঘণ্টা আগে
মিসরের বিপক্ষে নাটকীয় জয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে আবারও আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করা এই ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।
৫ ঘণ্টা আগে