কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ ঘুচিয়েছিলেন লিওনেল মেসি। তবে সেই একটি শিরোপার হাত ধরে মেসির কাছে এসেছে আরও একটি শিরোপা। ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে গতকাল রাতে ফাইনালিসিমা নামের আন্তমহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছে মেসির আর্জেন্টিনা। আর দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা জিতে এবার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছুঁয়ে ফেললেন মেসি।
ওয়েম্বলিতে শিরোপার লড়াইয়ে ইতালিকে পাত্তাই দেয়নি আর্জেন্টিনা। দারুণ নৈপুণ্যে ইউরোপ-সেরাদের জালে তিনবার বল জড়ায় লাতিন-সেরা আর্জেন্টিনা। আর আকাশি-নীলদের জয়ে ম্যাচজুড়ে আলো ছড়িয়েছেন মেসি। দুটি গোলে অ্যাসিস্টও ছিল তাঁর। দলকে শিরোপা জিতিয়ে নিজের ব্যক্তিগত শিরোপা কেবিনেটকেও আরেকটু সমৃদ্ধ করলেন মেসি। এ নিয়ে দুটি আন্তর্জাতিক শিরোপার মালিক হলেন তিনি।
এর আগে আন্তর্জাতিক শিরোপা জয়ের দৌড়ে মেসির চেয়ে ২-০ ব্যবধানে এগিয়ে ছিলেন রোনালদো। ২০১৬ সালে ইউরো জিতে প্রথম আন্তর্জাতিক শিরোপার স্বাদ পান রোনালদো। এরপর ২০১৯ সালে নেশনস লিগ দিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা জেতেন রোনালদো। অন্যদিকে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিততে মেসিকে অপেক্ষা করতে হয়েছে ২০২১ সালের কোপা আমেরিকা পর্যন্ত। ব্রাজিলকে হারিয়ে সেবার শিরোপা উল্লাসে মাতেন মেসি। আর এবার জিতলেন ফাইনালিসিমা।
তবে মেসি-রোনালদোর মূল লক্ষ্য নিশ্চিতভাবে বিশ্বকাপ জেতা। ফুটবলকে বিদায় বলার আগে বিশ্বসেরার শিরোপা একবার উঁচিয়ে ধরতে চাইবেন এই দুজন। কাতার বিশ্বকাপে সেই উপলক্ষের খোঁজেই যাবেন এ দুই মহাতারকা।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে না শন টেইটকে। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা নতুন দায়িত্বের খোঁজে থাকায় সাময়িকভাবে পেস বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে তালহা জুবায়েরকে। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
২২ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
২ ঘণ্টা আগে
পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৫টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। রাতে ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচে ফ্রান্স খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল ৭ দিন। দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে কোটি কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে। পুরো বিশ্বে তো বটেই, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেশি থাকে ব্রাজিল-আর্জেন্টিনা ঘিরে। এবার এই আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের
৩ ঘণ্টা আগে