ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নতুন টেস্ট অধিনায়ক পেল বাংলাদেশ। মুমিনুল হকের জায়গায় সাদা পোশাকের নেতৃত্বে ফিরিয়ে আনা হলো সাকিব আল হাসানকে। তাঁর সহকারী হিসেবে থাকছেন লিটন দাস।
আজ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুমিনুলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণার পর থেকে আলোচনায় আসে সাকিবের নাম। সেটিই এখন বাস্তবে রূপ নিল।
২০১৯ সালের অক্টোবর পর্যন্ত টেস্ট অধিনায়ক ছিলেন সাকিব। আইসিসির নিষেধাজ্ঞায় তাঁর জায়গায় অধিনায়ক করা হয় মুমিনুলকে। সাড়ে তিন বছর সাদা পোশাকের সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুমিনুল। আজ আবারও নেতৃত্ব ফিরে পেলেন সাকিব।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে মাশরাফি বিন মুর্তজার চোটে প্রথমবার অধিনায়কত্ব পান সাকিব। সেবার ১৩ মাস টিকে ছিল নেতৃত্ব। এ দফায় তাঁর নেতৃত্বে ৯ টেস্টের একটিতে জেতে (২০০৯ সালে সেন্ট জর্জেস টেস্ট) বাংলাদেশ। ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের কাছে হারের পর অধিনায়কত্ব হারান সাকিব।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর মুশফিকুর রহিম নেতৃত্ব হারালে আবার টেস্ট অধিনায়ক হন সাকিব। এ দফায় ৫ টেস্টে সাকিবের ঝুলিতে জয় দুটি। দুটিই ঘরের মাঠে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
টেস্টে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ
ম্যাচ ১৪
জয় ৩
হার ১১
জয়ের হার ২১.৪৩%
খেলা সম্পর্কিত আরও পড়ুন:

সব প্রতীক্ষার শেষ হয়েছে ইন্টার মায়ামির। মেজর লিগ সকারে (এমএলএস) অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের নতুন স্টেডিয়ামে আজ যাত্রা শুরু করল ফ্লোরিডার ক্লাবটি। নতুন স্টেডিয়ামে মায়ামির প্রথম ম্যাচে জালের দেখা পেলেন সেরা তারকা লিওনেল মেসি। এরপরও জেতা হলো না দলটির।
১০ মিনিট আগে
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। দুটি ম্যাচেই হেরেছে হলুদ জার্সিধারীরা। তৃতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশকিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
২৯ মিনিট আগে
এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল লিটন দাসকে। কিন্তু আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া এবং উদ্ভুত পরিস্থিতিতে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশ। তবে এই সংস্করণে লিটনের প্রতি আস্থা রেখেই তাঁর নেতৃত্বের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বর্ধিত করেছে বিসিবি। এই সময় পর্যন্ত লিটনের ডে
১১ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের নিয়ে যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রত্যাশা, ‘আমরা এই দলকে ধরে আগামী বাংলাদেশের ফুটবল টিম গড়তে চাই। যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা রয়েছেন তাদের মাধ্যমে এবং আমাদের টিমওয়ার্কের মাধ্যমে আমরা একটি কথা প্রমাণ করতে চাই যে আমরা সবাই বাংলাদেশি এবং সবার আগে আমার বাংলাদেশ
১১ ঘণ্টা আগে