দেড় দশক ধরে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে চলছে শ্রেষ্ঠত্বের লড়াই। সেটি শুধু মাঠেই নয়; উপার্জনেও। এবারের হিসেবে অবশ্য সবাইকে ছাড়িয়ে গেছেন মেসি। রোনালদো আছেন তিনে।
গত ১২ মাসে আয়ের দিক থেকে শীর্ষে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস। সেখানে সবার ওপরে অবস্থান করছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) আর্জেন্টাইন মহাতারকা মেসি। দুইয়ে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস। এরপরের নামটি রোনালদো।
তবে শীর্ষ দশে বাস্কেটবল খেলোয়াড়দের জয়জয়কার। ১০ জনের চারজনই বাস্কেটবল খেলোয়াড়, তিনজন ফুটবলার, একজন করে টেনিস খেলোয়াড়, আমেরিকান রুলস ফুটবলার ও বক্সার। তালিকায় নেই কোনো ক্রিকেটার।
মাঠ ও মাঠের বাইরের সামগ্রিক হিসাব অনুযায়ী, গত এক বছর মেসি ১ হাজার ১৭১ কোটি টাকা আয় করেছেন। রোনালদোর পকেট ও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ১ হাজার ৩৭ কোটি টাকা। আরেক ফুটবল তারকা নেইমার জুনিয়র ৮৫৭ কোটি টাকা পকেটে পুরে আছেন চারে।
টেনিস নক্ষত্র রজার ফেদেরার অনেক দিন হলো আছেন কোর্টের বাইরে। এর প্রভাব পড়েছে আয়েও। সুইস কিংবদন্তি গত এক বছরে ৮১৮ কোটি টাকা উপার্জন করলেও নেমে গেছেন সাতে। ৭৩০ কোটি টাকা আয় করে শীর্ষ দশের শেষ স্থানটি দখলে নিয়েছেন জিয়ান্নিস আন্তেতোকোন্মপো। এবারই প্রথম এই তালিকায় স্থান পেয়েছেন গ্রিসের বাস্কেটবল তারকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে না শন টেইটকে। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা নতুন দায়িত্বের খোঁজে থাকায় সাময়িকভাবে পেস বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে তালহা জুবায়েরকে। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
১৮ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
২ ঘণ্টা আগে
পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৫টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। রাতে ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচে ফ্রান্স খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল ৭ দিন। দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে কোটি কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে। পুরো বিশ্বে তো বটেই, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেশি থাকে ব্রাজিল-আর্জেন্টিনা ঘিরে। এবার এই আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের
৩ ঘণ্টা আগে