দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইতালিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে আর্জেন্টিনা। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে গত রাতে ইতালিয়ানদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসির দল।
মহারণের পুরোটাই আধিপত্য বিস্তার করেছে আর্জেন্টিনা। গোল না পেলেও অধিনায়ক মেসি ছিলেন উজ্জ্বল, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল। ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে তাঁরই হাতে।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি একরকম হুংকারই দিয়েছেন। জানিয়েছেন, কোনো প্রতিপক্ষকে নিয়ে মাথা ঘামায় না তাঁর দল।
আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘যেকোনো দলকে মোকাবিলা করতে প্রস্তুত আমরা। সামনে কে আছে তা নিয়ে মাথা ঘামাই না। আজকের পরীক্ষাটি দারুণ ছিল। কারণ ইতালি খুব ভালো দল। আমরা জানতাম দুর্দান্ত একটি ম্যাচ হতে চলেছে। চ্যাম্পিয়ন হতে পারায় খুবই আনন্দিত।’
সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী তারকা আরও বলেছেন, ‘ফাইনালে মাঠভর্তি আর্জেন্টাইন সমর্থকের দেখা পাওয়া দারুণ এক অভিজ্ঞতা। আমরা এখানে মধুর সময় কাটালাম।’
ইউরোজয়ী ও কোপা আমেরিকাজয়ীর মধ্যকার ‘ফাইনালিসিমা’ এর আগেও দুবার হয়েছে। এবারেরটি ছিল তৃতীয়। তিনবারের মধ্যে দুবারই শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা।
খেলা সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
১৯৯৩ সালে ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে জিতেছিল আর্জেন্টিনা, আর এবার জিতল মেসির নেতৃত্বে। ২৮ বছর শিরোপা জিততে না পারা দলটি গত দুই বছরে জিতল দুটি ‘মেজর ট্রফি’।
লিওনেল মেসি সম্পর্কিত আরও পড়ুন:

দুই গোল, এক অ্যাসিস্ট—পরিসংখ্যানটা এখানে রাফিনিয়ার। এলচেকে গত রাতে তিনি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁর ছন্দে থাকার রাতে বার্সেলোনা দাপটের সঙ্গে শুরু করেছে নতুন মৌসুম।
১৬ মিনিট আগে
বাংলাদেশে এসে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরকে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্
১ ঘণ্টা আগে
সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার দাবিতে তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে