ওলেক্সান্দার জিনচঙ্কো এখন আর কিছুতেই যেন নিজের আবেগ ধরে রাখতে পারেন না। সংবাদ সম্মেলনে দেশ ইউক্রেন নিয়ে কথা বলতেই নিজে কাঁদেন, কাঁদান অন্যদেরও। দেশ যখন রাশিয়ার ছোড়া বোমায় বিধ্বস্ত হচ্ছে, সৈনিকেরা মরছে দলে দলে, তখন ফুটবলাররা খেলে টাকা কামিয়ে বেড়ান এমন সব অভিযোগ জিনচেঙ্কোদের শুনতে হচ্ছে অহরহ।
সেই অভিযোগ থামাতে একটাই করণীয় ছিল ইউক্রেন অধিনায়কের এবং সেটাই করলেন। যুদ্ধবিধ্বস্ত দেশটাকে একটু আনন্দের উপলক্ষ এনে দিলেন বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে। ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্ব থেকে আর মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে ইউক্রেন। রোববার কার্ডিফ সিটি স্টেডিয়ামে ওয়েলশকে হারাতে পারলেই যুদ্ধবিধ্বস্ত দেশকে বড় আনন্দের উপলক্ষ এনে দিতে পারবেন ইউক্রেনের ফুটবলাররা।
প্রাথমিক সূচি অনুযায়ী, ইউক্রেন-স্কটল্যান্ড ম্যাচটি গত ২৪ মার্চ হওয়ার কথা ছিল। তবে যুদ্ধের কারণে তখন আনুষ্ঠানিকভাবে ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে ইউক্রেন, সাড়া দেয় ফিফা। যুদ্ধে যখন পুড়ছে দেশ, মরছে মানুষ, তখন মানসিকভাবে বিধ্বস্ত দেশটা বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পারবে কি না, তা নিয়ে ছিল শঙ্কা।
ইউক্রেন বিশ্বকাপে খেলতে পারবে কি না, সেটা রোববারই জানা যাবে। তবে দেশকে সেই পর্যন্ত আর অপেক্ষায় রাখলেন না ইউক্রেন কোচ ওলেক্সান্দার পেত্রাকভ। স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা সরাসরি সৈনিকদেরই উৎসর্গ করলেন তিনি। ম্যাচ শেষে বলেছেন, ‘এ জয় শুধু আমার নয়, দলের নয়, পুরো দেশের। আমরা সেই মানুষদের জন্য খেলেছি, যারা প্রতিদিন সংগ্রাম করছে, সুড়ঙ্গ খুঁড়ছে, নিজেদের শেষ বিন্দু রক্ত দিয়েও লড়ছে। আমি আমার সব আবেগ মাঠে ঢেলে দিয়েছি। এখন আমি ক্লান্ত এবং শূন্য।’
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জিনচেঙ্কোর কান্না নিয়েও মুখ খুলেছেন কোচ পেত্রাকভ, ‘সে অনেক আবেগী ঠিকই, কিন্তু একই সঙ্গে সত্যিকারের ইউক্রেনীয়। কেউ যদি তাকে আক্রমণ করে, সেটা আমাদেরই আক্রমণ করা হয়। একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। শিশু-নারীরা প্রতিদিন মারা যাচ্ছে। নারীরা রাশিয়ানদের দ্বারা ধর্ষিত হচ্ছে। জিনচেঙ্কোর মন নির্ভেজাল এবং সেটাই আমরা মাঠে দেখেছি।’

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
২ ঘণ্টা আগে
পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৫টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। রাতে ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচে ফ্রান্স খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল ৭ দিন। দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে কোটি কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে। পুরো বিশ্বে তো বটেই, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেশি থাকে ব্রাজিল-আর্জেন্টিনা ঘিরে। এবার এই আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের
৩ ঘণ্টা আগে
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ক্লাব মৌসুমের শেষটায় মাঠের বাইরে থেকেছেন লামিনে ইয়ামাল। পুরোপুরি ফিট না উঠলেও তাঁকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে রেখেছেন স্পেন দলের কোচ দে লা ফুয়েন্তে। তবে দলের তারকা এই ফরোয়ার্ডের বিশ্বকাপের শুরু থেকে খেলা নিয়ে আশাবাদী কোচ।
৪ ঘণ্টা আগে