২০২১ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর থেকে টেস্টে অনিয়মিত সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে অনেকগুলো সিরিজেই ছুটি নিয়েছিলেন তিনি। তাই প্রত্যেক সিরিজ শুরুর আগেই সাকিবের থাকা না থাকা নিয়ে আলোচনা চলতেই থাকে।
সাকিব অবশ্য টেস্টকে নিজের পছন্দের সংস্করণ মনে করেন। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেটের দীর্ঘ সংস্করণে নিয়মিত হওয়ার বার্তাও দিয়েছিলেন তিনি। এবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও জানিয়েছেন, এখন থেকে নিয়মিত টেস্ট খেলতে চান সাকিব।
আজ মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন বলেছেন, ‘সাকিব সব সময় টেস্ট খেলতে চায়। আমি জানি না কেন কথাটা (খেলতে না চাওয়ার প্রসঙ্গ) বারবার আসে। সাকিবের সঙ্গে যতবার কথা বলেছি, সে বলে আমি অন্য সংস্করণের চেয়ে টেস্ট বেশি উপভোগ করি। আমি সব সময় বেশি টেস্ট খেলতে চাই।’
এর আগে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপ করে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক। তাঁর জায়গায় আবারও সাকিবের অধিনায়ক হওয়ার গুঞ্জন নিয়ে সুজন বলেছেন, ‘যদি সাকিব খেলতে চায়, সাকিব নিতে (অধিনায়কত্ব) চায়, আমি মনে করি তাতে সাকিবেরও একটা পরিবর্তন আসতে পারে। আমি বলছি না সাকিবই টেস্ট অধিনায়ক হবে বা তামিম। তবে সে নেবে কী না সেটা বড় ব্যাপার।’

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
১ ঘণ্টা আগে
পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৫টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। রাতে ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচে ফ্রান্স খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল ৭ দিন। দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে কোটি কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে। পুরো বিশ্বে তো বটেই, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেশি থাকে ব্রাজিল-আর্জেন্টিনা ঘিরে। এবার এই আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের
২ ঘণ্টা আগে
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ক্লাব মৌসুমের শেষটায় মাঠের বাইরে থেকেছেন লামিনে ইয়ামাল। পুরোপুরি ফিট না উঠলেও তাঁকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে রেখেছেন স্পেন দলের কোচ দে লা ফুয়েন্তে। তবে দলের তারকা এই ফরোয়ার্ডের বিশ্বকাপের শুরু থেকে খেলা নিয়ে আশাবাদী কোচ।
৩ ঘণ্টা আগে