
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশের সহ অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি উল্লেখ করে, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে টসের সময় ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি এবং সহ-অধিনায়ক জাওয়াদ আবরার সেই অনুষ্ঠানে দলের প্রতিনিধিত্ব করেন।’
‘বিসিবি স্পষ্ট করতে চায় যে, প্রতিপক্ষ অধিনায়কের সাথে করমর্দন না করার বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তা কেবল মুহূর্তের মনোযোগ বিচ্যুতি থেকে ঘটেছে। প্রতিপক্ষের প্রতি অসম্মান বা অবজ্ঞা প্রদর্শনের কোনো উদ্দেশ্যই ছিল না।’
প্রতিপক্ষের প্রতি সৌহার্দ্যবোধ বজায় রাখার কথাটি খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছে বিসিবি, ‘বোর্ড বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে, যেহেতু যেকোনো স্তরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ক্রিকেটের চেতনা সমুন্নত রাখা এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন একটি মৌলিক শর্ত; এবং বোর্ড তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টকে সে অনুযায়ী পরামর্শ দিয়েছে। খেলোয়াড়দেরও মনে করিয়ে দেওয়া হয়েছে যে, প্রতিপক্ষ দলের সাথে সকল ধরনের আলাপ-আলোচনায় সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড়সুলভ আচরণ, সৌহার্দ্য এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা তাদের দায়িত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেটের মূল্যবোধের প্রতি পূর্ণ দায়বদ্ধ।’
জিম্বাবুয়ের বুলাওয়ে মাঠে চলমান বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ২৩৯ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ৪৯ ওভারের খেলায় ১৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় আরও একবার পেনাল্টি শুটআউটের নির্মম ট্র্যাজেডিতে পুড়ল উত্তর লন্ডনের ক্লাব আর্সেনাল। আর চরম উত্তেজনার সেই স্নায়ুযুদ্ধে বাজিমাত করে উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের টানা দ্বিতীয় শিরোপা উদযাপনে মাতল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের রুদ্ধশ
৯ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করলে ভারতকে হারানো কঠিন হবে না বলে মনে করেন বাটলার, ‘প্রতিপক্ষকে বোঝাটা গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা এবং সেটি ঠিকঠাক কার্যকর করা।’
১৫ ঘণ্টা আগে
মৌসুম শেষে দল পুনর্গঠনের চাপও রয়েছে। সালাহ, ইব্রাহিমা কোনাতে ও অ্যান্ডি রবার্টসন—তিনজনই ক্লাব ছাড়ছেন। পরবর্তী কোচ হিসেবে বোর্নমাউথের অ্যান্দোনি ইরাওলার নাম সবচেয়ে বেশি আলোচনায় আছে। ইয়ুর্গেন ক্লপ চলে যাওয়ার পর ২০২৪ সালে ফেইনুর্দ থেকে এসে অলরেডদের দায়িত্ব নিয়েছিলেন স্লট।
১৬ ঘণ্টা আগে
জাপানের কাকামিঘারায় অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে আজ মালয়েশিয়ার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-১৮ দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়াকে।
১৬ ঘণ্টা আগে