
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
কম্বোডিয়া কিংবা পূর্ব তিমুর— এই দুই দলের এক দলকে প্রতিপক্ষ হিসেবে ঠিক করবে বাফুফে। কম্বোডিয়া (১৭৯) বাংলাদেশের (১৮০) চেয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে। আর পূর্ব তিমুরের অবস্থান ১৯৮। প্রতিবারই বাফুফে আশ্বাস দেয় শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলার। কিন্তু বাস্তবতা উল্টো।
আজ বাফুফে ভবনে হয়েছে জাতীয় দল কমিটির সভা। কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল অবশ্য অনুপস্থিত ছিলেন। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘২০ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচটি সিলেটে হতে পারে। ক্যাম্প কোথায় হবে সেটা কোচ (হাভিয়ের কাবরেরা ঠিক করবেন।’
সিলেটে ম্যাচ আয়োজনের পেছনে বড় কারণ হলো হামজা চৌধুরী। তার পৈতৃক নিবাস সিলেট অঞ্চলে হওয়ায় বাফুফের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তাকে ঘরের মাঠে খেলানো। কিন্তু সিলেট জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে সংশয় থাকলেও আত্মবিশ্বাসী কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক মাসে অনেক কাজ করা সম্ভব। আমরা আশাবাদী, চেষ্টা করে দেখা যাক।’
আজ জাতীয় দল কমিটির পরই আলাদা সভায় বসে পেশাদার লিগ কমিটি। আগামী মে মাসে স্বাধীনতা কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। এবার ১৬ দল অংশ নেবে টুর্নামেন্টে। শুধু তা-ই নয়, দ্বিতীয় স্তরের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে আসবে দুটি দল। কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘লিগের ১০ দলের বাইরে তিনটি সার্ভিসেস দল ও জেলা চ্যাম্পিয়নশিপে বিজয়ী দলও থাকবে। ১৬ দল নিয়ে চার ভেন্যুতে হবে খেলা।

তবে ক্যারিক এই হারকে বড় বিপর্যয় হিসেবে দেখছেন না। তিনি বলেন, ‘এটা মাত্র একটি ম্যাচ। মৌসুমের প্রথম ম্যাচ, তাই হতাশাজনক এবং অবশ্যই কষ্টের। কিন্তু এতে হঠাৎ করে দলের বা ক্লাবের গতিপথ বদলে যায় না। আমাদের শান্ত থাকতে হবে এবং পরের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।’
৪ ঘণ্টা আগে
সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে
গত ২০ আগস্ট ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে সুলিভানের মাথার পেছনে চড় মারেন মেসি। বল খেলার পর সুলিভান তাঁকে কনুই দিয়ে আঘাত করেছেন—এমন অভিযোগ করতে গিয়ে ওই ঘটনার সূত্রপাত। মেসির চড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সুলিভান। পরে রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
৯ ঘণ্টা আগে
চোটের কারণে প্রথম টেস্টের দলে না থাকায় সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়া হয়নি শরীফুল ইসলামের। ফিটনেস টেস্টে পাস করার পর একা পাড়ি দেন ক্যাঙ্গারুদের দেশে। দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েই করলেন টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা বোলিং।
৯ ঘণ্টা আগে