
এশিয়া কাপের সেমিফাইনাল খেলতে না পারায় বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে পাকিস্তান। হকি দলের ব্যর্থতার কারণ খুঁজতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সমালোচনার মুখে থাকা দলটা বাংলাদেশকে নিয়ে করল রীতিমতো ছেলেখেলাই।
প্রথমবারের মতো এশিয়া কাপে পঞ্চম হওয়ার সম্ভাবনা নিয়ে আজ জাকার্তায় পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল।
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও এশিয়া হকির অন্যতম পরাশক্তি পাকিস্তানের বিপক্ষে জয়ের ইতিহাস না থাকায় বড় আশা বাদ দিয়েই অবশ্য শিষ্যদের মাঠে নামিয়েছিলেন বাংলাদেশ দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথান।
কোচের ধারণাই ফলে গেল ম্যাচে। বিশ্বকাপে খেলতে ব্যর্থ হলেও হকিতে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আকাশ-পাতাল ব্যবধান তা বোঝা গেল ম্যাচে। রাসেল মাহমুদ জিমিরা হেরেছেন ৮-০ গোলের বিশাল ব্যবধানে। আট দলের এশিয়া কাপে ষষ্ঠ হয়েই দেশে ফিরবে হকি দল।
ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল হজম করে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে নেন পাকিস্তানের আলী রিজওয়ান। এরপর প্রতি কোয়ার্টারেই নিয়মিতভাবে গোল হজম করেছেন জিমিরা। বাড়তে থাকে ব্যবধান। জোড়া গোল করেছেন মুবাশ্বের আলী।
এই টুর্নামেন্টেই মালয়েশিয়ার কাছে ৮-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই মালয়েশিয়া জাপানকে ৫-০ গোলে হারিয়ে উঠে গেছে টুর্নামেন্টের ফাইনালে।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশে এসে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরকে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্
১ ঘণ্টা আগে
সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার দাবিতে তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
১২ ঘণ্টা আগে
ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬’। প্রতিবছরের মতো এবারও এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
১৩ ঘণ্টা আগে